ঘর নির্মাণের জন্য রড কাটতে গিয়ে মৃত যুবক
পশ্চিম মেদিনীপুর, ৩ জুলাই (হি.স.): নিজের পাকা বাড়ি তৈরির আনন্দ এক মুহূর্তের অসতর্কতায় বদলে গেল বিষাদে। বাড়ি নির্মাণের জন্য রড কাটার সময়ে যন্ত্র ছিটকে গলায় লেগে মৃত্যু হলো এক যুবকের। শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের
ঘর নির্মাণের জন্য রড কাটতে গিয়ে মৃত যুবক


পশ্চিম মেদিনীপুর, ৩ জুলাই (হি.স.): নিজের পাকা বাড়ি তৈরির আনন্দ এক মুহূর্তের অসতর্কতায় বদলে গেল বিষাদে। বাড়ি নির্মাণের জন্য রড কাটার সময়ে যন্ত্র ছিটকে গলায় লেগে মৃত্যু হলো এক যুবকের। শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের ১১ নম্বর মোহাড় অঞ্চলের বিদ্যাসুন্দরী গ্রামে। মৃত যুবকের নাম সৈয়দ হামেদ আলি। এই ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

এদিন স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিদ্যাসুন্দরী গ্রামের নিজস্ব ভিটেতে হামেদ আলির পাকা ঘর তৈরির কাজ চলছিল। শুক্রবার সকালে তিনি নিজেই একটি রড কাটার যন্ত্র দিয়ে লোহার রড কাটার কাজ করছিলেন। সেই সময় আচমকাই অসাবধানতাবশত কাটার যন্ত্রটি হাত থেকে ছিটকে সরাসরি তাঁর গলার দিকে চলে আসে। মেশিনের ধারালো ব্লেডের আঘাতে তাঁর গলার একটি বড় অংশ গভীরভাবে কেটে যায় এবং ক্ষত স্থান থেকে রক্তক্ষরণ হতে শুরু করে। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande