
ওরাই, ৩ জুলাই (হি.স.) : উত্তর প্রদেশের জালৌন জেলার কালপি এলাকায় শুক্রবার ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। মৃতের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। খবর পেয়ে কালপি কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। প্রাথমিক আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর ময়নাতদন্তের জন্য দেহটি পাঠানো হয়েছে। শুক্রবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত পরিচয় নিশ্চিত করতে পার্শ্ববর্তী থানাগুলির নিখোঁজ ব্যক্তিদের নথি খতিয়ে দেখা হচ্ছে। পরিচয় নিশ্চিত হলেই পরিবারের সদস্যদের খবর দেওয়া হবে।
কালপি থানার ভারপ্রাপ্ত আধিকারিক অজয় ব্রহ্ম তিওয়ারি জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে রেললাইন পার হওয়ার সময় ওই যুবক ট্রেনের ধাক্কায় মারা গিয়েছেন। তবে সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত করা হচ্ছে। বিষয়টি রেল পুলিশকেও জানানো হয়েছে। মৃতের পরিচয় শনাক্ত হওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস