
আরামবাগ , ৩ জুলাই (হি.স.): আগামী ৫ জুলাই আরামবাগে অনুষ্ঠিত হতে চলেছে 'মা ভারতী সম্মেলন'। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে অনুষ্ঠানের আয়োজকরা জানান, সকাল ৮টা থেকে শুরু হয়ে সারাদিনব্যাপী চলবে এই ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দিনভর বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। তবে এবারের সম্মেলনের মূল আকর্ষণ থাকছে বিকেল ৩টায়। ওই সময় অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কার্তিক মহারাজ। তাঁকে ঘিরে আরামবাগ শহরে একটি পদযাত্রার আয়োজন করা হয়েছে। পদযাত্রা শেষে একটি জনসভায় বক্তব্য রাখবেন তিনি।
অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে। আয়োজকদের দাবি, জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক মানুষ এই সম্মেলনে অংশগ্রহণ করবেন। অনুষ্ঠান যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানানো হয় সাংবাদিক সম্মেলনে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA