
আরামবাগ , ৩ জুলাই (হি.স.): শুক্রবার আরামবাগ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পল্লীশ্রীতে আক্রান্তদের সঙ্গে দেখা করল সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির এক প্রতিনিধি দল। নেতৃত্বে ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সদস্য অর্চনা মন্ডল। এছাড়াও ছিলেন অন্যান্য মহিলা নেত্রী এবং সিপিআইএম নেতারা। উল্লেখ্য, কয়েকদিন আগে ওই এলাকায় বেশ কিছু মহিলার দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। তাঁদের দাবি, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই সমস্ত ঘটনা ঘটিয়েছে। পুলিশ প্রশাসনকে বারবার বলেও তাঁদের নিরাপত্তার কোন ব্যবস্থা হয়নি। আর সেই খবর পেয়েই এদিন সিপিআইএমের এই মহিলা সংগঠনের নেত্রীরা তাঁদের সঙ্গে দেখা করে তাঁদের অভিযোগ ও ক্ষোভের কথা শোনেন। এরপর তাঁরা আরামবাগ থানায় গিয়ে ওখানকার মহিলাদের নিরাপত্তার ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA