খানাকুলে ইট বোঝাই ইঞ্জিন টলি উল্টে মৃত্যু চালকের
আরামবাগ , ৩ জুলাই (হি.স.): শুক্রবার খানাকুলে ইটবোঝাই ভুটভুটি ভ্যান উল্টে চালকের মর্মান্তিক মৃত্যু খানাকুলের উদনা দক্ষিণপাড়া এলাকায় ইটবোঝাই একটি ভুটভুটি ভ্যান উল্টে মর্মান্তিক মৃত্যু হলো চালক লক্ষীকান্ত রায়ের (৩৮)। স্থানীয় সূত্রে জানা যায়, ইটব
পার্টি হওয়া ইঞ্জিন ভ্যান


আরামবাগ , ৩ জুলাই (হি.স.): শুক্রবার খানাকুলে ইটবোঝাই ভুটভুটি ভ্যান উল্টে চালকের মর্মান্তিক মৃত্যু

খানাকুলের উদনা দক্ষিণপাড়া এলাকায় ইটবোঝাই একটি ভুটভুটি ভ্যান উল্টে মর্মান্তিক মৃত্যু হলো চালক লক্ষীকান্ত রায়ের (৩৮)। স্থানীয় সূত্রে জানা যায়, ইটবোঝাই ভ্যানটি চলন্ত অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনায় গুরুতর আহত হন চালক লক্ষীকান্ত রায়।

স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

মৃত লক্ষীকান্ত রায় ছিলেন পরিবারের একমাত্র রোজগেরে সদস্য। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। এলাকাজুড়েও শোকের পরিবেশের সৃষ্টি হয়েছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande