সুষ্ঠু ও অবাধ শ্রাবণী মেলা পরিচালনা করতে তৎপর প্রশাসন
তারকেশ্বর , ৩ জুলাই (হি.স.): আসন্ন জাতীয় উৎসব শ্রাবণী মেলাকে আরও সুন্দর, সুশৃঙ্খল ও দর্শনার্থীবান্ধব করে তুলতে বদ্ধপরিকর প্রশাসন। শুক্রবার এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি বৈঠকের পর এমনটাই জানালেন তারকেশ্বর বিধানসভার বিধায়ক সন্তু পান। তিনি বলেন, শ্রাবণ
তারকেশ্বর বিধায়ক সন্তু পান


তারকেশ্বর , ৩ জুলাই (হি.স.): আসন্ন জাতীয় উৎসব শ্রাবণী মেলাকে আরও সুন্দর, সুশৃঙ্খল ও দর্শনার্থীবান্ধব করে তুলতে বদ্ধপরিকর প্রশাসন। শুক্রবার এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি বৈঠকের পর এমনটাই জানালেন তারকেশ্বর বিধানসভার বিধায়ক সন্তু পান।

তিনি বলেন, শ্রাবণী মেলাকে কেন্দ্র করে প্রতিবছর লক্ষ লক্ষ পুণ্যার্থী ও দর্শনার্থী বাবা তারকনাথের ধামে আসেন। তাঁদের নিরাপদ, সুস্থ ও নির্বিঘ্ন পরিবেশে পুজো দেওয়ার সুযোগ করে দিতে প্রশাসন সবরকম ব্যবস্থা গ্রহণ করছে।

শুক্রবার হুগলির জেলাশাসক খুরশিদ আলী কাদরীর নেতৃত্বে জেলার বিভিন্ন বিধায়ক ও প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে শেওড়াফুলি নিমাই তীর্থের ঘাট থেকে তারকেশ্বর মন্দির পর্যন্ত যাত্রাপথে প্রয়োজনীয় পরিষেবা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে ভিড় নিয়ন্ত্রণ, নিরাপত্তা, পানীয় জল, অস্থায়ী শৌচাগার, স্বাস্থ্য পরিষেবা, পরিচ্ছন্নতা, আলোকসজ্জা, যান চলাচল নিয়ন্ত্রণ এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার মতো বিভিন্ন বিষয় গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হয়। পাশাপাশি বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় রেখে দ্রুত কাজ সম্পন্ন করার নির্দেশও দেওয়া হয়।

বিধায়ক সন্তু পান জানান, শ্রাবণী মেলায় আগত প্রত্যেক ভক্ত যাতে নির্বিঘ্নে বাবা তারকনাথের দর্শন করতে পারেন, সেজন্য প্রশাসন সর্বাত্মকভাবে প্রস্তুত। এবারের মেলাকে আরও আকর্ষণীয়, নিরাপদ ও সুষ্ঠুভাবে পরিচালনা করতে সব দপ্তর একযোগে কাজ করছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande