বালতাল বেস ক্যাম্পের উদ্দেশে রওনা অমরনাথ তীর্থযাত্রীদের ২৩-তম দলের
জম্মু, ৩০ জুলাই (হি.স.): অমরনাথ তীর্থযাত্রীদের ২৩-তম দল বৃহস্পতিবার ভোররাত ২টো ৪৪ মিনিটে ৮৩টি গাড়ির কনভয়ে রওনা হয়েছে| এই কনভয়ের মধ্যে রয়েছে ৪১টি বাস, ১১টি মাঝারি মাপের গাড়ি, ৩০টি হালকা গাড়ি এবং একটি দু'' চাকার যান। প্রশাসনিক আধিকারিকরা জানিয
অমরনাথ তীর্থযাত্রা


জম্মু, ৩০ জুলাই (হি.স.): অমরনাথ তীর্থযাত্রীদের ২৩-তম দল বৃহস্পতিবার ভোররাত ২টো ৪৪ মিনিটে ৮৩টি গাড়ির কনভয়ে রওনা হয়েছে| এই কনভয়ের মধ্যে রয়েছে ৪১টি বাস, ১১টি মাঝারি মাপের গাড়ি, ৩০টি হালকা গাড়ি এবং একটি দু' চাকার যান। প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন, বার্ষিক শ্রী অমরনাথ যাত্রার জন্য ১ হাজার ৭৯৫ জনের এই তীর্থযাত্রীদের দলটি বুধবার বৃহস্পতিবার কড়া নিরাপত্তার মধ্যে জম্মুর ভগবতী নগর যাত্রী নিবাস থেকে বালতাল বেস ক্যাম্পের উদ্দেশে রওনা হয়েছে। এই তীর্থযাত্রীদের দলে রয়েছেন ১ হাজার ৪০৬ জন পুরুষ, ৩৮৯ জন মহিলা|

প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন, এই নতুন দলটি যাত্রা করায় এই বছরের পবিত্র গুহা মন্দিরের উদ্দেশে জম্মু বেস ক্যাম্প থেকে রওনা হওয়া তীর্থযাত্রীদের মোট সংখ্যা হয়েছে ১ লক্ষ ৩৪ হাজার ২০১ জন। পবিত্র অমরনাথ গুহা মন্দিরের বার্ষিক তীর্থযাত্রা সুচারুভাবে চলছে। জম্মু-শ্রীনগর ন্যাশনাল হাইওয়ে এবং বালতাল মার্গে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার কড়া বন্দোবস্ত করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande