লরেটো কলেজে ‘ভারতীয় মনোবিজ্ঞান দিবস’ উদযাপন
কলকাতা, ৩০ জুলাই (হি.স.): ভারতীয় মনোবিজ্ঞান দিবস উপলক্ষে লরেটো কলেজের মনোবিজ্ঞান বিভাগ প্রথমবার আয়োজন করলো ‘অন্তর্দৃষ্টি: সাইভেদা মাইন্ডকোয়েস্ট’। বৃহস্পতিবার কলেজের তরফে জানানো হয়েছে, ভারতের ঐতিহ্যবাহী মনস্তাত্ত্বিক ভাবনা ও প্রজ্ঞা সম্পর্কে শিক্ষ
লরেটো কলেজে ‘ভারতীয় মনোবিজ্ঞান দিবস’ উদযাপন


কলকাতা, ৩০ জুলাই (হি.স.): ভারতীয় মনোবিজ্ঞান দিবস উপলক্ষে লরেটো কলেজের মনোবিজ্ঞান বিভাগ প্রথমবার আয়োজন করলো ‘অন্তর্দৃষ্টি: সাইভেদা মাইন্ডকোয়েস্ট’। বৃহস্পতিবার কলেজের তরফে জানানো হয়েছে, ভারতের ঐতিহ্যবাহী মনস্তাত্ত্বিক ভাবনা ও প্রজ্ঞা সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। কলেজের টিচার-ইন-চার্জ ডঃ সিস্টার এ. নির্মলা, আইকিউএসি কোর্ডিনেটর ডঃ অমৃতা দাশগুপ্ত এবং মনোবিজ্ঞান বিভাগের শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ‘সাইভেদা মাইন্ডকোয়েস্ট’ কুইজ প্রতিযোগিতা। এতে স্নাতক ও স্নাতকোত্তর স্তরের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ী ও বিজিত দলকে সম্মাননা ও শংসাপত্র প্রদান করা হয়। এছাড়া অন্যান্য অংশগ্রহণকারীদেরও শংসাপত্র দেওয়া হয়।

উল্লেখ্য, ভারতীয় দর্শন, সংস্কৃতি ও আধুনিক মনস্তত্ত্বের ওপর ভিত্তি করে তৈরি এই প্রতিযোগিতাটি শিক্ষার্থীদের ভারতীয় মনোবিজ্ঞানের ধারায় চর্চা করতে আগ্রহী করে তোলার জন্য উপযোগী বলে জানানো হয়েছে কলেজ কর্তৃপক্ষের তরফে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande