আহমেদাবাদে মৃদু ভূমিকম্প, কম্পনের মাত্রা ২.৬
আহমেদাবাদ, ৩০ জুলাই (হি.স.): আহমেদাবাদে বৃহস্পতিবার ভোরে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিক ভাবে জানা গেছে, আহমেদাবাদ ও তার আশেপাশের কিছু এলাকায় কয়েক সেকেন্ডের জন্য মৃদু কম্পন অনুভূত হয়। গান্ধীনগরের ইনস্টিটিউট অফ সিসমোলজিক্যাল রিসার্চ সূত্রে
ভূমিকম্প


আহমেদাবাদ, ৩০ জুলাই (হি.স.): আহমেদাবাদে বৃহস্পতিবার ভোরে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিক ভাবে জানা গেছে, আহমেদাবাদ ও তার আশেপাশের কিছু এলাকায় কয়েক সেকেন্ডের জন্য মৃদু কম্পন অনুভূত হয়। গান্ধীনগরের ইনস্টিটিউট অফ সিসমোলজিক্যাল রিসার্চ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর ৪:৩৯ মিনিটে ভূমিকম্প হয়| রিখটার স্কেলে কম্পনের মাত্রা ২.৬ রেকর্ড করা হয়েছে। জানা গেছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আহমেদাবাদ থেকে প্রায় ২৯ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে| আর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ২০ কিলোমিটার| সেই কারণেই মৃদু মাত্রার কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের তীব্রতা কম হওয়ায় এখনও পর্যন্ত কোনও হতাহতের বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande