৭৯.৬১ মিটার থ্রো করে নীরজ চোপড়া ২০২৬ কমনওয়েলথ গেমসের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছেন
কলকাতা, ৩০ জুলাই (হি.স.) :দুইবারের অলিম্পিক পদকজয়ী নীরজ চোপড়া পুরুষদের জ্যাভলিন থ্রো ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছেন।বৃহস্পতিবার কমনওয়েলথ গেমস ২০২৬-এর জন্য তিনজন ভারতীয়ই প্রতিকূল পরিস্থিতিতে অনুষ্ঠিত বাছাইপর্ব পেরিয়ে পরবর্তী পর্বে উত্তীর্ণ
৭৯.৬১ মিটার থ্রো করে নীরজ চোপড়া ২০২৬ কমনওয়েলথ গেমসের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছেন


কলকাতা, ৩০ জুলাই (হি.স.) :দুইবারের অলিম্পিক পদকজয়ী নীরজ চোপড়া পুরুষদের জ্যাভলিন থ্রো ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছেন।বৃহস্পতিবার কমনওয়েলথ গেমস ২০২৬-এর জন্য তিনজন ভারতীয়ই প্রতিকূল পরিস্থিতিতে অনুষ্ঠিত বাছাইপর্ব পেরিয়ে পরবর্তী পর্বে উত্তীর্ণ হয়েছেন।

২০১৮ কমনওয়েলথ গেমসের চ্যাম্পিয়ন ফাইনালে উঠেছেন, কারণ প্রতিযোগীদের মধ্যে কেউই ৮৪ মিটারের স্বয়ংক্রিয় যোগ্যতা মান অতিক্রম করতে পারেননি। ফলে, সেরা ১২ জন পারফর্মার পদক পর্বের জন্য যোগ্যতা অর্জন করেন।

নীরজ ৭৯.৬১ মিটার সেরা থ্রো করে বাছাইপর্বে পঞ্চম স্থান অর্জন করেন।

স্বদেশী রোহিত যাদব (৭৮.৩৭ মিটার) এবং যশ বীর সিং (৭৮.৩৬ মিটার) যথাক্রমে নবম ও দশম স্থান অধিকার করে ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করেছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande