'সবাইকে সঙ্গে নিয়ে পরিস্থিতি শান্ত করুন', নেপালের প্রধানমন্ত্রী বালেন শাহকে রাষ্ট্রপতির পরামর্শ
কাঠমান্ডু, ৩০ জুলাই (হি.স.): রাজনৈতিক দল সহ সমস্ত পক্ষকে সঙ্গে নিয়ে সংযম বজায় রাখার মাধ্যমে পরিস্থিতি শান্ত করতে এবং সংহতি ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী বালেন শাহের প্রতি আহ্বান জানালেন নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভ
নেপালের প্রধানমন্ত্রী বালেন শাহকে রাষ্ট্রপতির পরামর্শ


কাঠমান্ডু, ৩০ জুলাই (হি.স.): রাজনৈতিক দল সহ সমস্ত পক্ষকে সঙ্গে নিয়ে সংযম বজায় রাখার মাধ্যমে পরিস্থিতি শান্ত করতে এবং সংহতি ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী বালেন শাহের প্রতি আহ্বান জানালেন নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর প্রথমবারের মতো রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে পৌঁছান প্রধানমন্ত্রী শাহ। এ সময় তিনি সুনসরি ঘটনার কারণে দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতির প্রেস উপদেষ্টা কিরণ পোখরেল জানিয়েছেন, রাষ্ট্রপতি পৌডেল প্রধানমন্ত্রী শাহের কাছ থেকে দেশের বিভিন্ন প্রান্তে ঘটা সাম্প্রতিক অপ্রীতিকর ঘটনা ও সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

উপদেষ্টা পোখরেল বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে সহিংস ঘটনা বৃদ্ধি পাওয়ায় রাষ্ট্রপতি পৌডেল বৃহস্পতিবার শীতল নিবাসে (রাষ্ট্রপতি ভবন) প্রধানমন্ত্রী শাহকে তলব করে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

অন্যদিকে, প্রধানমন্ত্রী শাহ শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সরকারের গৃহীত পদক্ষেপগুলি রাষ্ট্রপতি পৌডেলকে বিস্তারিত জানান।

বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে প্রধানমন্ত্রী শাহ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, সাধারণ নাগরিকদের জীবন ও সম্পত্তির সুরক্ষায় সরকার আরও বেশি দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবে। রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানের মধ্যে প্রায় ১৫ মিনিট আলোচনা হয়।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande