পশ্চিম এশিয়া সংকট নিয়ে সি সি এস-এর বৈঠক, নাগরিক নিরাপত্তা ও জ্বালানি সরবরাহ সুনিশ্চিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর
নয়াদিল্লি, ৩০ জুলাই (হি.স.): পশ্চিম এশিয়ায় চলতে থাকা সংঘাতের পরিস্থিতি পর্যালোচনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিএস) চতুর্থ বিশেষ বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে তিনি ভারতীয় নাগরিক ও প্রবাসী
প্রধানমন্ত্রী মোদী


নয়াদিল্লি, ৩০ জুলাই (হি.স.): পশ্চিম এশিয়ায় চলতে থাকা সংঘাতের পরিস্থিতি পর্যালোচনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিএস) চতুর্থ বিশেষ বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে তিনি ভারতীয় নাগরিক ও প্রবাসী ভারতীয়দের সুরক্ষা, জ্বালানি ও সার সরবরাহ বজায় রাখা এবং পরিস্থিতির ওপর নিয়মিত নজরদারির জন্য একটি সমন্বিত ব্যবস্থা গড়ে তোলার নির্দেশ দিয়েছেন।

বৈঠকে ক্যাবিনেট সচিব পশ্চিম এশিয়ার বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং বিভিন্ন মন্ত্রক কর্তৃক গৃহীত পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি জানান যে, এলএনজি, এলপিজি ও সারের পর্যাপ্ত প্রাপ্যতা সুনিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এলপিজি ক্রয়ের উৎসে বৈচিত্র্য আনা হয়েছে এবং প্রধান পেট্রোলিয়াম পণ্যগুলির মজুদ ও সরবরাহ স্বাভাবিক রয়েছে। পর্যাপ্ত অপরিশোধিত খনিজ তেলের প্রাপ্যতার কারণে রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলি ১০০ শতাংশেরও বেশি ক্ষমতায় কাজ করছে, যার ফলে পেট্রোল, ডিজেল ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ সুনিশ্চিত হচ্ছে। বৈঠকে আসন্ন রবি মরসুমের জন্য সারের চাহিদাও পর্যালোচনা করা হয় এবং বিকল্প উৎস নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী নির্দেশ দেন যে কৃষকদের জন্য সারের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে হবে। বৈঠকে সংঘাতপ্রবণ এলাকায় দেশি-বিদেশি জাহাজে কর্মরত ভারতীয় নাবিকদের অবস্থা নিয়েও আলোচনা করা হয়। প্রধানমন্ত্রী তাঁদের ও তাঁদের পরিবারের কাছে সময়মতো তথ্য পৌঁছানো, জরুরি সহায়তা প্রদান এবং কাউন্সিলিংয়ের জন্য বিশেষ ব্যবস্থা গড়ে তোলার নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী বলেন, পশ্চিম এশিয়ার পরিস্থিতির প্রভাব যেন ভারতীয় নাগরিক ও প্রবাসীদের ওপর না পড়ে, তার জন্য সম্ভাব্য সমস্ত প্রচেষ্টা চালাতে হবে। তিনি শক্তি বা জ্বালানি ক্ষেত্রে স্বনির্ভরতা বাড়াতে সৌরশক্তি সহ নবায়নযোগ্য এবং অন্যান্য অ-জীবাশ্ম জ্বালানি ভিত্তিক শক্তির উৎস বাড়ানোর ওপর জোর দেন। মোদী বলেন, এই সংকট থেকে উদ্ভূত চ্যালেঞ্জগুলি মোকাবিলার জন্য 'সমগ্র সরকার' দৃষ্টিভঙ্গি বজায় রাখা উচিত। তিনি সব ঘটনার নিয়মিত পর্যবেক্ষণ এবং নাগরিকদের স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা দ্রুত বাস্তবায়নের জন্য একটি সমন্বিত নজরদারি ব্যবস্থা প্রতিষ্ঠার নির্দেশও দেন।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande