১ ও ৮ আগস্ট 'চেঞ্জ অফ দ্য গার্ড' অনুষ্ঠিত হবে না রাষ্ট্রপতি ভবনে
নয়াদিল্লি, ৩০ জুলাই (হি.স.): স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতির কারণে রাষ্ট্রপতি ভবন প্রাঙ্গণে আয়োজিত আনুষ্ঠানিক রক্ষী পরিবর্তনের ‘চেঞ্জ অব গার্ড’ অনুষ্ঠানটি আগামী ১ ও ৮ আগস্ট অনুষ্ঠিত হবে না। রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে বৃহস্পতিবার জারি করা বিজ
রাষ্ট্রপতি ভবন


নয়াদিল্লি, ৩০ জুলাই (হি.স.): স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতির কারণে রাষ্ট্রপতি ভবন প্রাঙ্গণে আয়োজিত আনুষ্ঠানিক রক্ষী পরিবর্তনের ‘চেঞ্জ অব গার্ড’ অনুষ্ঠানটি আগামী ১ ও ৮ আগস্ট অনুষ্ঠিত হবে না।

রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে বৃহস্পতিবার জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্বাধীনতা দিবস উদযাপনের মহড়ার কারণে দুই দিন চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান স্থগিত থাকবে।

উল্লেখ্য, এই অনুষ্ঠানটি রাষ্ট্রপতি ভবন প্রাঙ্গণে আয়োজিত হয়| তবে স্বাধীনতা দিবসের প্রস্তুতির কারণে এতে সাময়িক পরিবর্তন আনা হয়েছে। বিজ্ঞপ্তিতে এও বলা হয়েছে, স্বাধীনতা দিবস উদযাপনের মহড়া সম্পন্ন হওয়ার পর চেঞ্জ অব গার্ড অনুষ্ঠানটি পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী পুনরায় আয়োজিত হবে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande