বৃহস্পতিবার ডলারের সাপেক্ষে শক্তিশালী হলো ভারতীয় মুদ্রা
মুম্বই, ৩০ জুলাই (হি.স.): ডলারের সাপেক্ষে শক্তিশালী হলো ভারতীয় মুদ্রা| বৃহস্পতিবার মার্কিন মুদ্রার বিপরীতে ৯ পয়সা শক্তিশালী হয়েছে টাকা। দিনের শেষে এক ডলারের দাম এসে ঠেকেছে ৯৫.৬৭ টাকায়। এই নিয়ে টানা পাঁচ দিন ধরে ডলারের নিরিখে ঊর্ধ্বমুখী রয়েছে ভারতী
ডলার টাকা


মুম্বই, ৩০ জুলাই (হি.স.): ডলারের সাপেক্ষে শক্তিশালী হলো ভারতীয় মুদ্রা| বৃহস্পতিবার মার্কিন মুদ্রার বিপরীতে ৯ পয়সা শক্তিশালী হয়েছে টাকা। দিনের শেষে এক ডলারের দাম এসে ঠেকেছে ৯৫.৬৭ টাকায়। এই নিয়ে টানা পাঁচ দিন ধরে ডলারের নিরিখে ঊর্ধ্বমুখী রয়েছে ভারতীয় মুদ্রার রেখচিত্র।

বাজার বিশেষজ্ঞদের বড় অংশের মতে, টাকার এই ঘুরে দাঁড়ানোর নেপথ্যে কাজ করেছে মূল দুটি চালিকাশক্তি— দেশের চাঙ্গা শেয়ার বাজার এবং বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের পুঁজি ঢালতে আগ্রহ প্রকাশ। এই দুটি টাকার হারানো জমি পুনরুদ্ধারে বড় ভূমিকা নিয়েছে।

তবে এই স্বস্তির মধ্যেও আশঙ্কা দেখা দিচ্ছে আন্তর্জাতিক ভূ-রাজনীতিকে কেন্দ্র করে। আমেরিকা ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত তীব্র হওয়ার ফলে অস্থির হয়ে উঠেছে পশ্চিম এশিয়া। যার সরাসরি প্রভাব পড়ছে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামের ওপর। ভারতের মতো আমদানিনির্ভর দেশে জ্বালানি তেলের চড়া দাম বৈদেশিক মুদ্রাভাণ্ডারে নতুন করে চাপ তৈরি করতে পারে। বাজার বিশ্লেষকদের একাংশের ধারণা, তেলের এই অস্থির গতিবিধি না থাকলে ডলারের বিপরীতে টাকা হয়তো আরও কিছুটা শক্তিশালী হতে পারত।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande