বৃহস্পতিবার উত্থান ভারতের শেয়ার বাজারে, ঊর্ধ্বমুখী সেনসেক্স ও নিফটি
মুম্বই, ৩০ জুলাই (হি.স.): বুধবারের ধারা বজায় রেখে সপ্তাহের চতুর্থ কাজের দিনেও ঊর্ধ্বমুখী ভারতের শেয়ার বাজার। দিনভর ওঠানামা ও অস্থিরতা সত্ত্বেও বৃহস্পতিবার ইতিবাচক ইঙ্গিত নিয়েই বন্ধ হল শেয়ার বাজার। বৃহস্পতিবার দিনের শেষে বোম্বে স্টক এক্সচেঞ্জের প্
শেয়ার বাজার


মুম্বই, ৩০ জুলাই (হি.স.): বুধবারের ধারা বজায় রেখে সপ্তাহের চতুর্থ কাজের দিনেও ঊর্ধ্বমুখী ভারতের শেয়ার বাজার। দিনভর ওঠানামা ও অস্থিরতা সত্ত্বেও বৃহস্পতিবার ইতিবাচক ইঙ্গিত নিয়েই বন্ধ হল শেয়ার বাজার।

বৃহস্পতিবার দিনের শেষে বোম্বে স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সেনসেক্স ২৭৩.৫৫ পয়েন্ট বেড়ে বন্ধ হয়েছে ৭৭,৯২৮.১৫ অঙ্কে। অন্যদিকে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের মূল সূচক নিফটি-র প্রায় ৬৭ পয়েন্ট উত্থান হয়ে সেটি থিতু হয়েছে ২৪,৩১৭.১৫-এর ঘরে।

কিন্তু, এদিনের শেয়ার বাজারের উর্ধ্বমুখী হওয়া দিনের শুরুতে খুব একটা মসৃণ ছিল না। বাজার বিশেষজ্ঞদের মতে, এ দিন শুরু থেকেই শেয়ার সূচকে যথেষ্ট অস্থিরতা ছিল। তবে, দিনের শেষে বাজারের ঊর্ধ্বমুখী সূচক হাসি ফুটিয়েছে লগ্নিকারীদের মুখে|

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande