রাম জন্মভূমি ইস্যুতে সমাজবাদী পার্টিকে তোপ সুধাংশু ত্রিবেদীর
নয়াদিল্লি, ৩০ জুলাই (হি.স.): অযোধ্যার শ্রী রাম জন্মভূমি এবং রামমন্দিরের চড়াবা (দান) সংক্রান্ত বিতর্কে সমাজবাদী পার্টির অবস্থানকে কেন্দ্র করে তীব্র আক্রমণ শানালেন বিজেপি সাংসদ সুধাংশু ত্রিবেদী। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এই ইস্
রাম জন্মভূমি ইস্যুতে সমাজবাদী পার্টিকে তোপ সুধাংশু ত্রিবেদীর


নয়াদিল্লি, ৩০ জুলাই (হি.স.): অযোধ্যার শ্রী রাম জন্মভূমি এবং রামমন্দিরের চড়াবা (দান) সংক্রান্ত বিতর্কে সমাজবাদী পার্টির অবস্থানকে কেন্দ্র করে তীব্র আক্রমণ শানালেন বিজেপি সাংসদ সুধাংশু ত্রিবেদী। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এই ইস্যুতে সমাজবাদী পার্টি যে ধরনের রাজনীতি করছে, তা অত্যন্ত নিন্দনীয়।

ত্রিবেদী দাবি করেন, শ্রী রাম জন্মভূমি সংক্রান্ত গোটা বিষয়টি কেন্দ্র সরকার অত্যন্ত সংবেদনশীলতা ও সতর্কতার সঙ্গে পরিচালনা করছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই সমস্ত প্রক্রিয়া এগিয়ে চলেছে বলেও তিনি জানান।

সমাজবাদী পার্টিকে কটাক্ষ করে বিজেপি সাংসদ বলেন, “যাঁরা একসময় দাবি করতেন, অযোধ্যা এখানে ছিল না, এমনকি ভগবান শ্রী রামের অস্তিত্বও নেই, তাঁরাই আজ এই বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। যাঁদের আমলে কারসেবকদের রক্তে সরযূ নদী লাল হয়েছিল, তাঁদের ইতিহাস মানুষ ভোলেনি।”

তিনি আরও বলেন, “যাঁরা অযোধ্যার মর্যাদা ক্ষুণ্ন করেছেন এবং তার ভাবাবেগে আঘাত করেছেন, তাঁদের এই উদ্বেগ প্রকৃত উদ্বেগ নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।”

উল্লেখ্য, বৃহস্পতিবার সংসদের অধিবেশন শুরুর আগে সংসদ চত্বরে রামমন্দিরের চড়াবা সংক্রান্ত কথিত অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ দেখান সমাজবাদী পার্টির সাংসদরা। এ সময় তাঁরা ‘চড়াবা চোর, গদি ছাড়ো’ স্লোগান দেন এবং হাতে ব্যানার নিয়ে প্রতিবাদ জানান। সেই বিক্ষোভের প্রেক্ষিতেই সমাজবাদী পার্টিকে নিশানা করে এই মন্তব্য করেন বিজেপি সাংসদ সুধাংশু ত্রিবেদী।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande