নগরোন্নয়নের গতি আরও ত্বরান্বিত করতে বিভাগীয় আধিকারিকদের নির্দেশ মন্ত্রী কৌশিকের
গুয়াহাটি, ৪ জুলাই (হি.স.) : নগরোন্নয়নের গতি আরও ত্বরান্বিত করতে এবং নগর পরিকাঠামো ও পরিষেবার মানোন্নয়ন করতে সংশ্লিষ্ট আধিকারিকদের সমন্বিতভাবে কাজ করতে নির্দেশ দিয়েছেন বিভাগীয় মন্ত্রী কৌশিক রায়। আজ জনতা ভবনের বি-ব্লকে অবস্থিত গৃহ নির্মাণ ও নগর বিষ
এইউআইডিএফসিএল-এর বৈঠকে বিভাগীয় মন্ত্রী কৌশিক রায়


গুয়াহাটি, ৪ জুলাই (হি.স.) : নগরোন্নয়নের গতি আরও ত্বরান্বিত করতে এবং নগর পরিকাঠামো ও পরিষেবার মানোন্নয়ন করতে সংশ্লিষ্ট আধিকারিকদের সমন্বিতভাবে কাজ করতে নির্দেশ দিয়েছেন বিভাগীয় মন্ত্রী কৌশিক রায়। আজ জনতা ভবনের বি-ব্লকে অবস্থিত গৃহ নির্মাণ ও নগর বিষয়ক দফতরের সভাকক্ষে আয়োজিত অসম নগর পরিকাঠামো উন্নয়ন ও অর্থায়ন নিগম লিমিটেড (এইউআইডিএফসিএল)-এর পরিচালন পর্ষদের চতুর্দশ বৈঠকে নগরোন্নয়ন সংক্ৰান্ত নানা বিষয়ে আলোচনা হয়েছে।

বিভাগীয় মন্ত্রী কৌশিক রায়ের পৌরোহিত্য অনুষ্ঠিত বৈঠকে এইউআইডিএফসিএল-এর উদ্যোগে রাজ্যজুড়ে বাস্তবায়নাধীন বিভিন্ন কর্মসূচি ও প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি, অসমের নগর উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গৃহীত বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে আজকের বৈঠকে।

বৈঠকে নগর পরিকাঠামো উন্নয়ন, প্রকল্প বাস্তবায়ন, আর্থিক ব্যবস্থাপনা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত বিভিন্ন কৌশলগত বিষয় নিয়ে আলোচনা করা হয়। প্রকল্পগুলি নির্ধারিত সময়ে সম্পন্ন করা, উপলব্ধ সম্পদের দক্ষ ব্যবহার নিশ্চিত করা এবং নগরাঞ্চলে ক্রমবর্ধমান পরিকাঠামোগত চাহিদা পূরণের লক্ষ্যে উদ্ভাবনী পদক্ষেপ গ্রহণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।

প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং উচ্চমানের কর্মদক্ষতা বজায় রাখার ওপরও গুরুত্ব আরোপ করেন মন্ত্রী কৌশিক রায়। টেকসই নগরোন্নয়নের ক্ষেত্রে রাজ্য সরকারের দৃঢ় অঙ্গীকার করে মন্ত্রী কৌশিক রায় এইউআইডিএফসিএল এবং সংশ্লিষ্ট সকলকে অসমের নগরাঞ্চলে টেকসই ও ভবিষ্যতমুখী পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যে নিষ্ঠা, দায়বদ্ধতা এবং সমন্বয়ের সঙ্গে কাজ করে যাওয়ার আহ্বান জানান।

বৈঠকে উপস্থিত ছিলেন গৃহ নির্মাণ ও নগর বিষয়ক বিভাগের আয়ুক্ত-সচিব কবিতা পদ্মনাভন, অর্থ বিভাগের সচিব মৌসুমী বরুয়া, এইউআইডিএফসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক হিভারে নিসর্গ গৌতম, পৌর প্রশাসনের পরিচালক টংকেশ্বর দাস, এইউআইডিএফসিএল-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সম্প্রীতি গোস্বামী এবং নিগমের অন্যান্য আধিকারিকরা।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande