কাছাড়ের অসম–মিজোরাম সীমান্তে বাজেয়াপ্ত অবৈধ ৪০০ বস্তা ইউরিয়া, আটক এক
শিলচর (অসম), ৪ জুলাই (হি.স.) : অসম-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্তবর্তী লায়লাপুরে খাদ্যসামগ্রীর আড়ালে পাচারকৃত ৪০০ বস্তা ইউরিয়া সার বাজেয়াপ্ত করেছে পেট্রোল পোস্টের পুলিশ। ইউরিয়া পাচারের সঙ্গে জড়িত অভিযোগে ধলাইয়ের খুলিছড়া গ্রামের বাসিন্দা ট্রাকের চালক
কাছাড়ের অসম–মিজোরাম সীমান্তে বাজেয়াপ্ত অবৈধ ৪০০ বস্তা ইউরিয়া, আটক এক


শিলচর (অসম), ৪ জুলাই (হি.স.) : অসম-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্তবর্তী লায়লাপুরে খাদ্যসামগ্রীর আড়ালে পাচারকৃত ৪০০ বস্তা ইউরিয়া সার বাজেয়াপ্ত করেছে পেট্রোল পোস্টের পুলিশ। ইউরিয়া পাচারের সঙ্গে জড়িত অভিযোগে ধলাইয়ের খুলিছড়া গ্রামের বাসিন্দা ট্রাকের চালক ২৬ বছর বয়সি সাহিরুল ইসলাম লস্করকে আটক করা হয়েছে।

লায়লাপুর পুলিশ পেট্রোল পোস্টের ইনচাৰ্জ জানান, পরিচালিত অভিযানে এএস ১১ ইসি ৪৭৪৪ নম্বরের একটি ট্রাক আটক করা হয়। ট্রাকে তালাশি চালিয়ে ৪০০ বস্তা ইউরিয়া বাজেয়াপ্ত করা হয়েছে। প্রতিটি বস্তায় ৪৫.১৩০ কেজি করে ইউরিয়া ছিল।

তিনি জানান, ইউরিয়া পাচারের অভিযোগে ট্রাকের চালক সাহিরুল ইসলাম লস্করকে আটক করা হয়েছে। জেরায় সে ইউরিয়াগুলির কোনও বৈধ নথিপত্র দেখাতে পারেনি। তাই প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, সারগুলো অবৈধভাবে পাচারের পরিকল্পনা ছিল। সারগুলির মালিক এবং এগুলির গন্তব্যস্থলের তথ্য এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande