অন্নপূর্ণা যোজনা টাকা না পেয়ে মহকুমা শাসকের দফতরের সামনে বিক্ষোভ
আরামবাগ , ৪ জুলাই (হি.স.): আরামবাগে অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ায় ও রিজেক্ট করে দেওয়ায় মহিলাদের ক্ষোভ। রাজ্যের বিভিন্ন প্রান্তে অন্নপূর্ণা যোজনার প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে না পৌঁছানোর অভিযোগ সামনে আসছে। সেই অভিযোগকে কেন্দ্র করে বিভ
অন্নপূর্ণার টাকা না পেয়ে মহকুমা শাসকের দপ্তরে বিক্ষোভ


আরামবাগ , ৪ জুলাই (হি.স.): আরামবাগে অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ায় ও রিজেক্ট করে দেওয়ায় মহিলাদের ক্ষোভ। রাজ্যের বিভিন্ন প্রান্তে অন্নপূর্ণা যোজনার প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে না পৌঁছানোর অভিযোগ সামনে আসছে। সেই অভিযোগকে কেন্দ্র করে বিভিন্ন সরকারি দফতরে গিয়ে ক্ষোভ প্রকাশ করছেন উপভোক্তারা। সেই ছবি দেখা গেল হুগলির আরামবাগে। শনিবার আরামবাগ মহকুমা শাসকের দফতরের সামনে জড়ো হন বেশকিছু মহিলা। তাদের অভিযোগ, অন্নপূর্ণা যোজনার প্রকল্পের জন্য নির্ধারিত সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করলেও এখনও পর্যন্ত তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা পড়েনি। বিষয়টি নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেই তারা এদিন মহকুমা শাসকের সঙ্গে দেখা করতে এসেছিলেন। মহিলাদের দাবি, প্রকল্পের আবেদনপত্র অফলাইন ও অনলাইন, দুই পদ্ধতিতেই জমা দেওয়া হয়েছে। প্রয়োজনীয় নথিপত্রও যথাযথভাবে জমা করা হয়েছে। তারপরও তাদের অ্যাকাউন্টে কোনও টাকা আসেনি। অধিকাংশ মহিলাকে এই যোজনা থেকে রিজেক্ট করে দেওয়ার অভিযোগ মহিলাদের। কেন এই সমস্যা হচ্ছে, তারও কোনও স্পষ্ট উত্তর তারা পাননি বলে অভিযোগ।

এদিন দফতরে এসে তারা জানতে পারেন, শনিবার সরকারি ছুটি থাকায় মহকুমা শাসকের কার্যালয় বন্ধ রয়েছে। ফলে কোনও আধিকারিকের সঙ্গে দেখা করা সম্ভব হয়নি। প্রশাসনের সঙ্গে কথা বলতে না পেরে হতাশ হয়েই বাড়ি ফিরে যান তারা।এ বিষয়ে আরো কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande