
ভুবনেশ্বর, ৪ জুলাই (হি.স.): স্বামী বিবেকানন্দের মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি সশ্রদ্ধ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি।তিনি স্বামী বিবেকানন্দকে মহান দার্শনিক, দেশপ্রেমিক এবং যুবকদের অনুপ্রেরণার উৎস বলেছেন।
মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি সামাজিক মাধ্যমে জানিয়েছেন, স্বামী বিবেকানন্দের আদর্শ, আত্মবিশ্বাস, দেশপ্রেম এবং মানবসেবার বার্তা চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি বলেন যে, জাতীয় সেবার প্রতি স্বামী বিবেকানন্দের অবিচল অঙ্গীকার এবং তাঁর উচ্চ আদর্শ আগামী প্রজন্মের জন্য সর্বদা অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
মুখ্যমন্ত্রী রাজ্যের জনগণকে স্বামী বিবেকানন্দের চিন্তা ও আদর্শকে আত্মস্থ করে দেশ গঠনে অবদান রাখার আহ্বান জানান।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন