স্বামী বিবেকানন্দের প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
কলকাতা, ৪ জুলাই (হি. স.) : স্বামী বিবেকানন্দের প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এই প্রসঙ্গে তিনি লিখেছেন— আধ্যাত্মিক চেতনার প্রাণপুরুষ, বিশ্ববরেণ্য বীর সন্ন্যাসী স্বামী বিবেকা
স্বামী বিবেকানন্দের তিরোধান দিবসে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর


কলকাতা, ৪ জুলাই (হি. স.) : স্বামী বিবেকানন্দের প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এই প্রসঙ্গে তিনি লিখেছেন— আধ্যাত্মিক চেতনার প্রাণপুরুষ, বিশ্ববরেণ্য বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের তিরোধান দিবসে আমার সশ্রদ্ধ প্রণাম।

উল্লেখ্য, স্বামী বিবেকানন্দের জন্মগত তথা পূর্বাশ্রমের নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। তিনি ছিলেন একজন মহান হিন্দু সন্ন্যাসী, দার্শনিক, লেখক, সঙ্গীতজ্ঞ এবং ঊনবিংশ শতাব্দীর ভারতীয় অতীন্দ্রিয়বাদী সাধক শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের প্রধান শিষ্য। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপে হিন্দুধর্ম তথা ভারতীয় বেদান্ত ও যোগ দর্শনের প্রচারে তিনি প্রধান ভূমিকা গ্রহণ করেছিলেন। ভারতে হিন্দু পুনর্জাগরণের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ছিলেন তিনি। প্রসঙ্গত, বিশ্ববিশ্রুত এই মনীষীই রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande