রাম মন্দিরে আর্থিক অনিয়মের অভিযোগে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের বিক্ষোভ, নিরপেক্ষ তদন্তের দাবি
কলকাতা, ৪ জুলাই (হি. স.):-অযোধ্যার রাম মন্দিরে আর্থিক অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে শনিবার ভবানীপুরের যদুবাবুর বাজার মোড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করল দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস কমিটি। দলের নেতা-কর্মীরা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে কেন্দ্র সরকারের বিরু
কংগ্রেস বিক্ষোভ


কলকাতা, ৪ জুলাই (হি. স.):-অযোধ্যার রাম মন্দিরে আর্থিক অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে শনিবার ভবানীপুরের যদুবাবুর বাজার মোড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করল দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস কমিটি। দলের নেতা-কর্মীরা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে কেন্দ্র সরকারের বিরুদ্ধে স্লোগান দেন এবং অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানান।জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ প্রসাদ বলেন, রাম মন্দির দীর্ঘদিন ধরে দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামাজিক ইস্যু। তাঁর দাবি, দেশের বিভিন্ন প্রান্তের ভক্তদের দান করা অর্থ ও মূল্যবান সামগ্রী ব্যবহারে অনিয়মের অভিযোগ সামনে এসেছে। এই প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীরবতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়, মন্দিরে আর্থিক অনিয়মের ঘটনায় পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত হওয়া উচিত এবং তদন্তে দোষ প্রমাণিত হলে রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।তবে কংগ্রেসের উত্থাপিত অভিযোগগুলির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এই প্রতিবেদনে প্রকাশের সময় পর্যন্ত রাম মন্দির ট্রাস্ট, সংশ্লিষ্ট সরকারি সংস্থা বা অভিযুক্তদের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগগুলির সত্যতা তদন্তকারী সংস্থা বা আদালতের মাধ্যমে এখনও চূড়ান্তভাবে প্রতিষ্ঠিত হয়নি।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande