‘বাইরে নয়, জেলে থাকা উচিত’, নাম না করে অভিষেককে কটাক্ষ দিলীপের
কলকাতা, ৪ জুলাই (হি.স.): নাম না করে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। শনিবার ইকো পার্কে প্রাতঃভ্রমণের পরে তিনি বলেন, ‘নির্বাচনের সময়ে উস্কানিমূলক মন্তব্য করেছেন। তার জেরে ভোট পরবর্তী হিংসায় আ
দিলীপ ঘোষ


কলকাতা, ৪ জুলাই (হি.স.): নাম না করে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। শনিবার ইকো পার্কে প্রাতঃভ্রমণের পরে তিনি বলেন, ‘নির্বাচনের সময়ে উস্কানিমূলক মন্তব্য করেছেন। তার জেরে ভোট পরবর্তী হিংসায় আমাদের বহু কর্মী আক্রান্ত হন।’ এর পরেই দিলীপ সরাসরি বলে দেন, ‘এই ধরনের ঘটনায় জড়িতদের বাইরে নয়, জেলেই থাকা উচিত।’

তৃণমূলের বিদ্রোহী গোষ্ঠীর বিষয়ে মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, এটি তৃণমূলের অভ্যন্তরীণ বিষয়। কারা অফিস অথবা বিধানসভার আসনগুলি দখলে রাখবেন, তা স্পিকার ও আইনই ঠিক করবে। তবে এমন আচরণ কাম্য নয়। গণতন্ত্রে বিরোধী দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে—সরকারকে সঠিক পথে চালিত করা এবং সুশাসন নিশ্চিত করা।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande