ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অসম সরকারের শিক্ষা উপদেষ্টা ড. দেবব্রত দাস
গুয়াহাটি, ৩ জুলাই (হি.স.) : আগরতলায় অবস্থিত ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য পদে অসম সরকারের উচ্চশিক্ষা বিভাগের উপদেষ্টা ড. দেবব্রত দাসকে নিয়োগ করেছে কেন্দ্র। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের উচ্চশিক্ষা বিভাগের জারিকৃত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে
ড. দেবব্রত দাস


গুয়াহাটি, ৩ জুলাই (হি.স.) : আগরতলায় অবস্থিত ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য পদে অসম সরকারের উচ্চশিক্ষা বিভাগের উপদেষ্টা ড. দেবব্রত দাসকে নিয়োগ করেছে কেন্দ্র। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের উচ্চশিক্ষা বিভাগের জারিকৃত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ভিজিটর হিসেবে ভারতের রাষ্ট্রপতি তাঁর ক্ষমতাবলে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিয়োগে অনুমোদন করেছেন।

আজ শুক্ৰবার রাজ্য শিক্ষা দফতরের এক সূত্র এ খবর দিয়ে জানিয়েছে, গতকাল চলতি বছরের ২ জুলাই ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য পদে ড. দেবব্রত দাসের নিয়োগপত্রে স্বাক্ষর করেছেন কেন্দ্ৰীয় শিক্ষামন্ত্রকের উপ-সচিব শ্রেয়া ভরদ্বাজ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নবনিযুক্ত উপাচাৰ্য ড. দেবব্ৰত দাস দায়িত্ব গ্রহণের দিন থেকে পরবর্তী পাঁচ বছর অথবা তাঁর ৭০ বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত, যা আগে হবে সে সময় পৰ্যন্ত উপাচার্যের পদে বহাল থাকবেন।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নবনিযু্ক্ত উপাচাৰ্যের চাকরির শর্তাবলি ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আইন, বিশ্ববিদ্যালয়ের সংবিধি, অধ্যাদেশ এবং প্রযোজ্য অন্যান্য বিধি-বিধানের অধীনে পরিচালিত হবে।

ইতিমধ্যে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তির অনুলিপি ড. দেবব্রত দাস, অসম সরকারের উচ্চশিক্ষা বিভাগের প্রধানসচিব, তেজপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, রাষ্ট্রপতি সচিবালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ (এআইইউ) এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের কাছেও পাঠানো হয়েছে।

এই নিয়োগের মাধ্যমে ড. দেবব্রত দাস ত্রিপুরার শীর্ষস্থানীয় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করতে চলেছেন। তাঁর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়টির এক নতুন শিক্ষাগত ও প্রশাসনিক অধ্যায়ের সূচনা হবে বলে আশা করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande