
ব্যারাকপুর, ৪ জুলাই (হি. স.) : পানিহাটিতে তোলাবাজি ও বেআইনি আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানোর অভিযোগে এক বার ও হোটেলের মালিক সুশান্ত সরকারকে গ্রেফতার করেছে খড়দহ থানার পুলিশ। শনিবার ধৃতকে ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে ব্যারাকপুর আদালতে পেশ করা হয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, একই মামলায় পানিহাটির প্রাক্তন বিধায়ক ও পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন মুখ্যসচেতক নির্মল ঘোষ এবং তাঁর পুত্র, কাউন্সিলর তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তাঁদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। তদন্তের স্বার্থে পুলিশ মোবাইল ফোনের অবস্থানও খতিয়ে দেখছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কোনও আনুষ্ঠানিক বিবৃতি এখনও প্রকাশ করা হয়নি।সুশান্ত সরকারের গ্রেফতারিকে ঘিরে ব্যারাকপুরের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিজেপির যুবনেতা জয় সাহা দাবি করেছেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে বিভিন্ন বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন এবং তোলাবাজির অর্থ সংগ্রহ করা হতো। তাঁর আরও দাবি, তদন্তের অগ্রগতির সঙ্গে নির্মল ঘোষ ও তীর্থঙ্কর ঘোষকেও গ্রেফতার করা হতে পারে।তবে অভিযোগের বিষয়ে নির্মল ঘোষ, তীর্থঙ্কর ঘোষ বা তাঁদের আইনজীবীর কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে এবং সমস্ত অভিযোগ খতিয়ে দেখা
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়