ফতেহাবাদে একটি পোশাকের দোকানে হঠাৎ অগ্নিকান্ড
ফতেহাবাদ, ৪ জুলাই (হি.স.): হরিয়ানায় একটি পোশাকের দোকানে হঠাৎ ভয়াবহ আগুন লেগে যায়। শুক্রবার গভীর রাতে জেলার ভাট্টুকালান শহরের হিসার রোডে ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় বিপুল পরিমান অর্থের ক্ষতি হয়েছে। শনিবার দমকলের এক আধিকারিক জানিয়েছেন, শুক্রবার রাতে
ফতেহাবাদে একটি পোশাকের দোকানে হঠাৎ অগ্নিকান্ড


ফতেহাবাদ, ৪ জুলাই (হি.স.): হরিয়ানায় একটি পোশাকের দোকানে হঠাৎ ভয়াবহ আগুন লেগে যায়। শুক্রবার গভীর রাতে জেলার ভাট্টুকালান শহরের হিসার রোডে ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় বিপুল পরিমান অর্থের ক্ষতি হয়েছে।

শনিবার দমকলের এক আধিকারিক জানিয়েছেন, শুক্রবার রাতে হিসার রোডের নিউ দুর্গা গার্মেন্টস অ্যান্ড জেনারেল স্টোর থেকে হঠাৎ ধোঁয়া ও আগুন দেখা যায়। পথচারী ও আশেপাশের বাসিন্দারা দোকান থেকে উঁচু আগুনের শিখা উঠতে দেখে সঙ্গে সঙ্গে দোকানের মালিক এবং দমকল বাহিনীকে খবর দেন। খবর পাওয়ামাত্রই দমকল বাহিনীর গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় দোকানদার ও নাগরিকরা আগুন নেভাতে দমকলকর্মীদের সম্পূর্ণ সহযোগিতা করেছেন। স্থানীয়দের সতর্কতা এবং দমকল বাহিনীর দ্রুত পদক্ষেপের ফলে আগুন পাশের অন্যান্য দোকানে ছড়িয়ে পারেনি। যা পুরো বাজারটিকে গ্রাস করতে পারত। তবে,দুর্ঘটনায় বিপুল পরিমান অর্থের ক্ষতি হয়েছে। প্রাথমিক তদন্ত এবং পারিপার্শ্বিক পরিস্থিতির উপর ভিত্তি করে সন্দেহ করা হচ্ছে যে, শর্ট সার্কিটের কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande