হকার উচ্ছেদের প্রতিবাদে সিপিআইএমের মিছিল, শিয়ালদা ও হাওড়া থেকে মহম্মদ আলি পার্কে সমাবেশ
কলকাতা, ৪ জুলাই (হি. স.):-রাজ্যজুড়ে হকার উচ্ছেদ অভিযানের প্রতিবাদে শনিবার কলকাতায় বিক্ষোভ মিছিল করল সিপিআইএম। দলের ডাকে শিয়ালদা ও হাওড়া স্টেশন থেকে দুটি পৃথক মিছিল বেরিয়ে এম.জি. রোড হয়ে মহম্মদ আলি পার্কে এসে মিলিত হয়। মিছিলে অংশ নেন সিপিআইএম
হকার উচ্ছেদ


কলকাতা, ৪ জুলাই (হি. স.):-রাজ্যজুড়ে হকার উচ্ছেদ অভিযানের প্রতিবাদে শনিবার কলকাতায় বিক্ষোভ মিছিল করল সিপিআইএম। দলের ডাকে শিয়ালদা ও হাওড়া স্টেশন থেকে দুটি পৃথক মিছিল বেরিয়ে এম.জি. রোড হয়ে মহম্মদ আলি পার্কে এসে মিলিত হয়। মিছিলে অংশ নেন সিপিআইএমের নেতা-কর্মী, বামপন্থী গণসংগঠনের সদস্য, হকার সংগঠনের প্রতিনিধিসহ বিপুল সংখ্যক সমর্থক।মিছিলে অংশগ্রহণকারীদের হাতে ছিল লাল পতাকা, প্ল্যাকার্ড ও ফেস্টুন। তাঁরা হকার উচ্ছেদ বন্ধ, বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা এবং জীবিকার অধিকার রক্ষার দাবিতে স্লোগান দেন। বাম নেতৃত্বের অভিযোগ, পর্যাপ্ত পুনর্বাসনের ব্যবস্থা না করেই প্রশাসন উচ্ছেদ অভিযান চালাচ্ছে, যার ফলে বহু হকার ও তাঁদের পরিবারের জীবিকা অনিশ্চয়তার মুখে পড়েছে।মিছিলকে কেন্দ্র করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। যানজট এড়াতে কলকাতা পুলিশের পক্ষ থেকে বিশেষ ট্রাফিক ব্যবস্থা নেওয়া হয় এবং এম.জি. রোড-সহ সংলগ্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।মহম্মদ আলি পার্কে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন গার্গী চট্টোপাধ্যায়, কল্লোল মজুমদার, অনাদি সাউ ও দেবাশীষ আচার্য। তাঁরা পুনর্বাসন ছাড়া কোনও উচ্ছেদ অভিযান গ্রহণযোগ্য নয় বলে দাবি করেন এবং হকারদের স্বার্থ রক্ষায় আগামী দিনেও বৃহত্তর আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande