ভাড়াবাড়ি থেকে ভাগ্নের ঝুলন্ত দেহ উদ্ধার, রেললাইনে মামীর দেহ
উত্তর ২৪ পরগনা, ৪ জুলাই (হি. স. ) : ভাগ্নের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন মামি। ওই নিয়ে দুই পরিবারেই অশান্তি বেধেছিল। কিন্তু নাছোড় যুগল পালিয়েছিলেন বাড়ি থেকে। ভাড়াবাড়িতে সংসার পেতেছিলেন তাঁরা। শনিবার সকালে সেই ভাড়াবাড়ি থেকে উদ্ধার
ভাড়াবাড়ি থেকে ভাগ্নের ঝুলন্ত দেহ উদ্ধার, রেললাইনে মামীর দেহ


উত্তর ২৪ পরগনা, ৪ জুলাই (হি. স. ) : ভাগ্নের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন মামি। ওই নিয়ে দুই পরিবারেই অশান্তি বেধেছিল। কিন্তু নাছোড় যুগল পালিয়েছিলেন বাড়ি থেকে। ভাড়াবাড়িতে সংসার পেতেছিলেন তাঁরা। শনিবার সকালে সেই ভাড়াবাড়ি থেকে উদ্ধার হল ভাগ্নের ঝুলন্ত দেহ।

মামির দেহ পাওয়া গেল বাড়ির অদূরে রেললাইনে।

অভিযোগ, প্রেমিককে খুন করে আত্মঘাতী হয়েছেন প্রেমিকা। ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার বসিরহাট। স্থানীয় সূত্রে খবর, মৃত যুবকের নাম দেবাশিস মণ্ডল। বয়স আনুমানিক ৩২ বছর। মৃত যুবতীর নাম রুনু মণ্ডল (৩৩)। সম্পর্কে তাঁরা ভাগ্নে এবং মামি।

দেবাশিসদের বাড়ি বসিরহাটের ট্যাটরা এলাকায়।

মামি-ভাগ্নে পরকীয়ায় জড়ান বছরখানেক আগে। ওই কথা জানাজানি হওয়ার পর দুই পরিবারেই অশান্তি চলছিল। সে জন্য মাসখানেক আগে দু’জনেই বাড়ি ছাড়েন। প্রথমে তাঁদের খোঁজখবর করেছিলেন পরিবারের লোকজন। কিন্তু খোঁজ মেলেনি।

দেবাশিসের পরিবারের এক সদস্যের দাবি, সম্প্রতি বাবাকে ফোন করে যুবক জানিয়েছিলেন, তিনি বাড়ি ফিরতে চান। অশান্তির মধ্যে রয়েছেন। তার পর শুক্রবার রাতে একটি ফোন যায় দেবাশিসের বাবার কাছে। ফোনটি করেছিলেন রুনু।

অভিযোগ, দেবাশিসের বাবাকে ফোন করে রুনু বলেন, ‘‘ওকে মেরে ফেলেছি। এ বার আমি আত্মহত্যা করব।’’

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande