তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে, অভিযোগ হুমায়ুনের
মুর্শিদাবাদ, ৪ জুলাই (হি. স. ) : ‘স্যাঁটা’ মন্তব্যের জেরে শেষমেশ থানায় হাজিরা দিলেন আম জনতা উন্নয়ন পার্টি (এজেইউপি)-র চেয়ারম্যান তথা বিধায়ক হুমায়ুন কবীর। শনিবার প্রায় চার ঘণ্টা ধরে রেজিনগর থানায় জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। থানা থেকে বেরিয়ে নওদার বিধা
তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে, অভিযোগ হুমায়ুনের


মুর্শিদাবাদ, ৪ জুলাই (হি. স. ) : ‘স্যাঁটা’ মন্তব্যের জেরে শেষমেশ থানায় হাজিরা দিলেন আম জনতা উন্নয়ন পার্টি (এজেইউপি)-র চেয়ারম্যান তথা বিধায়ক হুমায়ুন কবীর। শনিবার প্রায় চার ঘণ্টা ধরে রেজিনগর থানায় জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। থানা থেকে বেরিয়ে নওদার বিধায়ক দাবি করেন, তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে।

শনিবার দুপুর সাড়ে ৩টে নাগাদ থানা থেকে বেরোন হুমায়ুন। পুলিশের একটি সূত্রে খবর, আগামী ১৪ জুলাই সকাল ১১টায় আবার বিধায়ককে তলব করা হয়েছে। তবে হুমায়ুন পরিচিত ভঙ্গিতে বলেছেন, “আমাকে আঘাত করলে আমি তো রসগোল্লা খাওয়াব না।” বিধায়কের দাবি, তাঁকে বিভিন্ন নম্বর থেকে ফোন-মেসেজ করে হুমকি দেওয়া হচ্ছে। পুলিশকে এ নিয়েও পদক্ষেপ করতে হবে।

তিনি বলেন, ‘‘এ নিয়ে রাজ্যের ডিজি সিদ্ধনাথ গুপ্তকেও লিখিত অভিযোগ করেছি। আইন শুধু হুমায়ুনের জন্য? হুমায়ুন কবীরকে আঘাত করলে রেসপন্স পাওয়া যাবে না পুলিশের। আর হুমায়ুন কবীর যখন পাল্টা কিছু বলবে, তখন হুমায়ুন কবীরের বিরুদ্ধে তৎপরতা বাড়বে, এটা গণতন্ত্রে চলতে পারে না।’’

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande