জাতীয় সড়কে অবাধে টোটো চলাচল, অবৈধ স্ট্যান্ড ঘিরে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা
শান্তিপুর, ৪ জুলাই (হি. স.):-১২ নম্বর জাতীয় সড়কে অবাধে টোটো চলাচল এবং রাস্তার ধারে অবৈধ টোটো স্ট্যান্ড গড়ে ওঠায় উদ্বেগ বাড়ছে নদিয়ার শান্তিপুরে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনের নিষেধাজ্ঞা ও পুলিশের নজরদারির নির্দেশ থাকলেও বাস্তবে জাতীয়
অবৈধ টোটো স্ট্যান্ড


শান্তিপুর, ৪ জুলাই (হি. স.):-১২ নম্বর জাতীয় সড়কে অবাধে টোটো চলাচল এবং রাস্তার ধারে অবৈধ টোটো স্ট্যান্ড গড়ে ওঠায় উদ্বেগ বাড়ছে নদিয়ার শান্তিপুরে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনের নিষেধাজ্ঞা ও পুলিশের নজরদারির নির্দেশ থাকলেও বাস্তবে জাতীয় সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে নিয়মিত যাত্রী তোলা হচ্ছে। এর ফলে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে।শনিবার স্থানীয় বাসিন্দারা দাবি করেন, বিএড কলেজ সংলগ্ন এলাকায় অতীতে একাধিক দুর্ঘটনা ঘটেছিল। তখন প্রশাসনের পক্ষ থেকে কিছুদিন নজরদারি বাড়ানো হলেও বর্তমানে সেই তৎপরতা আর দেখা যাচ্ছে না। ফলে জাতীয় সড়কের উপর টোটোর দাপট আগের মতোই অব্যাহত রয়েছে।অন্যদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন টোটোচালক জানান, জাতীয় সড়কে টোটো চালানো আইনবিরুদ্ধ ও ঝুঁকিপূর্ণ, তা তাঁরা জানেন। তবে বহু এলাকায় সার্ভিস রোড বা বিকল্প রাস্তার অভাব থাকায় বাধ্য হয়েই জাতীয় সড়ক ব্যবহার করতে হচ্ছে। তাঁদের অভিযোগ, এ বিষয়ে পর্যাপ্ত সচেতনতামূলক প্রচার বা কার্যকর বিকল্প ব্যবস্থাও গড়ে তোলা হয়নি।স্থানীয়দের দাবি, অবৈধ টোটো স্ট্যান্ড দ্রুত উচ্ছেদ, নিয়মিত ট্রাফিক নজরদারি এবং বিকল্প রাস্তার ব্যবস্থা করা হোক। তাঁদের আশঙ্কা, সময়মতো ব্যবস্থা না নিলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande