মধ্যপ্রদেশে ১৯টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি
ভোপাল, ৪ জুলাই (হি.স.): মধ্যপ্রদেশে বর্ষা সম্পূর্ণ সক্রিয় হয়ে উঠেছে। শনিবার ইন্দোর ও উজ্জ্বয়িনী-সহ ১৯টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বারওয়ানি ও খান্ডওয়া জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা। আগামী ২৪ ঘণ্টায়
মধ্যপ্রদেশে ১৯টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি


ভোপাল, ৪ জুলাই (হি.স.): মধ্যপ্রদেশে বর্ষা সম্পূর্ণ সক্রিয় হয়ে উঠেছে। শনিবার ইন্দোর ও উজ্জ্বয়িনী-সহ ১৯টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বারওয়ানি ও খান্ডওয়া জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা। আগামী ২৪ ঘণ্টায় এই দুই জেলায় বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।আবহাওয়া দফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যের ২৫টিরও বেশি জেলায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে। এছাড়া ছিন্দওয়াড়া, জব্বলপুর, খাজুরাহো, নরসিংহপুর, নওগাঁও, সাগর, সাতনা, সেওনি, টিকামগড়, উমারিয়া, গুনা, গোয়ালিয়র ও রায়সেন-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টি হয়েছে।একটানা বৃষ্টির জেরে রাজ্যের বিভিন্ন জেলায় তাপমাত্রাও উল্লেখযোগ্যভাবে কমেছে। শুক্রবার ভোপালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। একই দিনে ইন্দোরে ৩০ ডিগ্রি, গোয়ালিয়রে ৩৩.৬ ডিগ্রি, উজ্জ্বয়িনীতে ৩২ ডিগ্রি এবং জব্বলপুরে ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।রাজ্যের শীতলতম স্থান ছিল মালাজখণ্ড, যেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া নরসিংহপুর, সাগর, দামোহ, রায়সেন, মান্ডলা, ছিন্দওয়াড়া, গুনা, ধর এবং বেতুলে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির নিচে নেমে এসেছে।

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande