তৃণমূলের বিতর্কিত পার্টি অফিস নিয়ে আক্রমণাত্মক মন্তব্য মমতার
কলকাতা, ৪ জুলাই (হি.স.) : মেট্রোপলিটন ভবনে ভাড়া নেওয়া পার্টি অফিস নিয়ে শনিবার আক্রমণাত্মক মন্তব্য করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পার্টি অফিসের ভাড়া সংক্রান্ত নথিপত্র দেখিয়ে দাবি করলেন, আগামী বছরের অক্টোবর পর্যন্ত পার্টি অফিস ভা
তৃণমূলের বিতর্কিত পার্টি অফিস নিয়ে আক্রমণাত্মক মন্তব্য মমতার


কলকাতা, ৪ জুলাই (হি.স.) : মেট্রোপলিটন ভবনে ভাড়া নেওয়া পার্টি অফিস নিয়ে শনিবার আক্রমণাত্মক মন্তব্য করলেন

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পার্টি অফিসের ভাড়া সংক্রান্ত নথিপত্র দেখিয়ে দাবি করলেন, আগামী বছরের অক্টোবর পর্যন্ত পার্টি অফিস ভাড়া নেওয়া আছে তৃণমূলের।

শুক্রবার মেট্রোপলিটানের তৃণমূল কার্যালয়টি রীতিমতো 'দখল' করে বসেন ঋতব্রতপন্থীরা।

এর পর শনিবার পার্টি অফিসের ভাড়া সংক্রান্ত বিভিন্ন রশিদও দেখান মমতা। তাঁর দাবি, ওই ভবনের রক্ষণাবেক্ষণ করে কালীঘাট-তৃণমূল। প্রতি মাসে এক লক্ষ টাকা করে ভাড়া দেওয়া হয়।

পার্টি অফিসের ভাড়ার নথিতে ফিরহাদের স্বাক্ষর প্রসঙ্গে মমতা বলেন, “কেউ গিয়ে বলছেন, তাঁর নামে (ভাড়া নেওয়া)। তিনি সই করেছেন। কিন্তু সইটা উনি ব্যক্তিগত ভাবে করেননি। দল অনুমোদন দিয়েছে বলে সই করেছেন।

মমতা বলেন, ব্যক্তি চলে যেতে পারেন, প্রতিষ্ঠান চলে যায় না। এটা প্রতিষ্ঠানের সম্পত্তি। আমি যেমন কারও ব্যক্তিগত সম্পত্তি দখল করতে পারি না, তেমনই আমাদের মা মাটি মানুষের সম্পত্তিও কেউ জোর করে দখল করতে পারে না।”

ফেসবুক লাইভ করে এ বিষয়ে কড়া প্রতিক্রিয়ায় তৃণমূল কার্যালয়ের নথিপত্র দেখিয়ে তিনি জানান, ‘‘আমাদের আগের পার্টি অফিসটা ভেঙে পড়ছিল। তাই সেটার কাজ হচ্ছিল। এই সময়ে আমরা মেট্রোপলিটানের বাড়িটা ভাড়া নিই। মাসে মাসে ১ লাখ টাকা ভাড়া দিই চেকে। কেন তালা দিয়ে এলেন?''

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande