মিজোরামে বিশেষ নিবিড় সংশোধনী ভোটার তালিকায় নেই কোনও বিদেশি নাগরিকের নাম : সিইও
আইজল, ৪ জুলাই (হি.স.) : মিজোরামের ভোটার তালিকায় বিদেশি নাগরিকের নাম অন্তর্ভুক্ত হয়েছে বলে উত্থাপিত অভিযোগের কোনও ভিত্তি পাওয়া যায়নি। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) প্রক্রিয়ায় এমন কোনও অনিয়ম ধরা পড়েনি। প
এসআইআর_প্রতিনিধিত্বমূলক চিত্র


আইজল, ৪ জুলাই (হি.স.) : মিজোরামের ভোটার তালিকায় বিদেশি নাগরিকের নাম অন্তর্ভুক্ত হয়েছে বলে উত্থাপিত অভিযোগের কোনও ভিত্তি পাওয়া যায়নি। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) প্রক্রিয়ায় এমন কোনও অনিয়ম ধরা পড়েনি। পাশাপাশি রাজ্যে ভোটারের সংখ্যায়ও কোনও অস্বাভাবিক বৃদ্ধি ঘটেনি, স্পষ্ট করেছেন মিজোরামের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) গরিমা গুপ্তা।

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আজ শনিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সিইও গরিমা গুপ্তা জানান, গত ২০ মে শুরু হয়ে ২৮ জুন শেষ হওয়া এই কর্মসূচির মাধ্যমে সমস্ত এনুমারেশন ফর্ম সম্পূর্ণরূপে ডিজিটাল করা হয়েছে। তিনি আরও জানান, যাচাই-বাছাইয়ের পর মিজোরামের ভোটার তালিকা থেকে ৪৬ হাজারের বেশি নাম বাদ দেওয়া হয়েছে।

এর আগে প্রভাবশালী ছাত্র সংগঠন ‘মিজো জিরলাই পল’ (এমজেডপি) অভিযোগ করেছিল, রাজ্যের দক্ষিণাঞ্চলের চাকমা অধ্যুষিত এলাকাগুলিতে ভোটারের সংখ্যা ১২১ শতাংশ বেড়েছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই সিইও গুপ্তা আজ এই ব্যাখ্যা দিয়েছেন।

গরিমা গুপ্তা বলেন, ভোটারের সংখ্যায় অস্বাভাবিক বৃদ্ধি বা বিদেশি নাগরিকদের নাম অন্তর্ভুক্তির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। নির্ধারিত নিয়ম মেনেই ভোটার তালিকা সংশোধনের কাজ সম্পন্ন হয়েছে। অত্যন্ত সতর্কতার সঙ্গে যাচাই করা হয়েছে তালিকার প্রতিটি তথ্য।

তিনি জানান, সংশোধনী প্রক্রিয়া শেষ হওয়ার পর নির্বাচন কমিশনের পক্ষ থেকেও সংশোধিত ভোটার তালিকায় কোনও ধরনের অনিয়মের ইঙ্গিত পাওয়া যায়নি।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande