হাওড়া স্টেশন জঞ্জালমুক্ত রাখতে পূর্ব রেলের নতুন উদ্যোগ, চালু হোয়াটসঅ্যাপ নম্বর
হাওড়া, ৪ জুলাই (হি. স.):-হাওড়া স্টেশন-সহ পূর্ব রেলের সমস্ত স্টেশনকে আরও পরিচ্ছন্ন ও জঞ্জালমুক্ত রাখতে একাধিক নতুন উদ্যোগ নিল পূর্ব রেল। শনিবার হাওড়া স্টেশনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউস্কর নতুন হোয়াটসঅ্য
পূর্ব রেল জিএম


হাওড়া, ৪ জুলাই (হি. স.):-হাওড়া স্টেশন-সহ পূর্ব রেলের সমস্ত স্টেশনকে আরও পরিচ্ছন্ন ও জঞ্জালমুক্ত রাখতে একাধিক নতুন উদ্যোগ নিল পূর্ব রেল। শনিবার হাওড়া স্টেশনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউস্কর নতুন হোয়াটসঅ্যাপ নম্বর ৯০০২০২২৭৮০ চালু করেন। তিনি জানান, যাত্রী বা যে কোনও সাধারণ মানুষ স্টেশন চত্বরে পড়ে থাকা জঞ্জালের ছবি ও নির্দিষ্ট স্থানের তথ্য এই নম্বরে পাঠালে রেলের কর্মীরা দ্রুত সেই স্থান পরিষ্কার করবেন।এদিন মিলিন্দ দেউস্কর রেলের আধিকারিক ও কর্মীদের নিয়ে স্বচ্ছতা অভিযানে অংশ নেন। হাতে সচেতনতামূলক ফেস্টুন নিয়ে হাওড়া স্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্মে পদযাত্রা করে যাত্রীদের পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, এর আগে রেললাইনে আবর্জনা না ফেলার জন্য প্রচার চালানো হয়েছিল, যার ইতিবাচক প্রভাব পড়েছে। এখন সেই উদ্যোগ আরও বিস্তৃত করা হচ্ছে।পূর্ব রেল জানিয়েছে, প্ল্যাটফর্ম বা রেলের অন্য কোনও জায়গায় জঞ্জাল ফেললে তা সিসিটিভি ক্যামেরায় নজরদারির আওতায় থাকবে। ফুটেজের ভিত্তিতে আইনভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং ২০০ টাকা জরিমানা করা হবে। পাশাপাশি, হোয়াটসঅ্যাপে জঞ্জালের ছবি পাঠিয়ে পরিচ্ছন্নতা অভিযানে সহযোগিতা করা ব্যক্তিদের পূর্ব রেলের পক্ষ থেকে বিশেষ প্রশংসাপত্র বা সার্টিফিকেট প্রদান করা হবে। এই উদ্যোগের মাধ্যমে যাত্রীদের সক্রিয় অংশগ্রহণে স্টেশনগুলিকে আরও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্য নিয়েছে পূর্ব রেল।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande