কালীঘাট মন্দিরে পুজো দিলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, সুখ ও সমৃদ্ধির জন্য করলেন প্রার্থনা
কলকাতা, ৪ জুলাই (হি.স.) : কালীঘাট মন্দিরে পুজো দিলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। মা কালীর কাছে দেশবাসীর সুখ ও সমৃদ্ধি চেয়ে প্রার্থনা করেন তিনি। শনিবার কালীঘাট মন্দিরে পৌঁছে যান লোকসভার অধ্যক্ষ। চিরাচরিত ধর্মীয় মর্যাদায় মা কালীর পুজো দেন তিনি। আরতিও ক
কালীঘাট মন্দিরে পুজো দিলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, সুখ ও সমৃদ্ধির জন্য করলেন প্রার্থনা


কলকাতা, ৪ জুলাই (হি.স.) : কালীঘাট মন্দিরে পুজো দিলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। মা কালীর কাছে দেশবাসীর সুখ ও সমৃদ্ধি চেয়ে প্রার্থনা করেন তিনি। শনিবার কালীঘাট মন্দিরে পৌঁছে যান লোকসভার অধ্যক্ষ। চিরাচরিত ধর্মীয় মর্যাদায় মা কালীর পুজো দেন তিনি। আরতিও করেন লোকসভার অধ্যক্ষ।

শনিবার দুপুরে কালীঘাট মন্দিরে যান তিনি। ওম বিড়লার সঙ্গে ছিলেন বিজেপির কয়েক জন নেতাও। তার পরে মন্দিরে পুজো দেন তিনি। উল্লেখ্য, রাজ্যের নব নির্বাচিত বিধায়কদের প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দিতে শুক্রবার কলকাতায় আসেন তিনি। এরই ফাঁকে শনিবার কালীঘাট মন্দিরে পুজো দিলেন তিনি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande