অরুণাচলের কেয়ি পানিয়রে স্থগিত আট দিনের তালাশি-উদ্ধার অভিযান, মেলেনি নিখোঁজ দুজনকে
- হড়কা বানে নিখোঁজ দুজন সুবনশিরি নদীতে ভেসে অসমে চলে যাওয়ার আশঙ্কা ইটানগর, ৪ জুলাই (হি.স.) : অরুণাচল প্রদেশের কেয়ি পানিয়র জেলায় গত ২৪ জুন মেঘভাঙা বৃষ্টির পর হড়কা বানে নিখোঁজ দুই ব্যক্তির সন্ধানে পরিচালিত উদ্ধার অভিযান আট দিন পর আজ শনিবার স্থ
হড়কা বানের ধ্বংসলীলা, পাশে পুলিশ সুপার অঙ্গদ মেহতার ছবি আইটিএনই-র সৌজন্যে


- হড়কা বানে নিখোঁজ দুজন সুবনশিরি নদীতে ভেসে অসমে চলে যাওয়ার আশঙ্কা

ইটানগর, ৪ জুলাই (হি.স.) : অরুণাচল প্রদেশের কেয়ি পানিয়র জেলায় গত ২৪ জুন মেঘভাঙা বৃষ্টির পর হড়কা বানে নিখোঁজ দুই ব্যক্তির সন্ধানে পরিচালিত উদ্ধার অভিযান আট দিন পর আজ শনিবার স্থগিত করা হয়েছে। প্রশাসনের আশঙ্কা, প্রবল স্রোতে তাঁরা সুবনশিরি নদীতে ভেসে অসমের দিকে চলে গেছেন।

কেয়ি পানিয়রের পুলিশ সুপার অঙ্গদ মেহতা (আইপিএস) জানান, টানা আট দিন ব্যাপক তালাশি চালিয়েও নিখোঁজ দুই ব্যক্তির কোনও সন্ধান মেলেনি। বর্তমান পরিস্থিতি এবং নদীর প্রবল স্রোতের দরুন ধারণা করা হচ্ছে, তাঁরা সুবনশিরি নদীর স্রোতে ভেসে নিম্নাঞ্চলে অসমের দিকে চলে গেছেন।

পুলিশ সুপার দুর্যোগের সময় ত্রাণ ও উদ্ধারকাজে সহযোগিতার জন্য কেয়ি পানিয়রের বাসিন্দাদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, স্থানীয় মানুষের উদারতা ও সম্মিলিত প্রচেষ্টার ফলে ক্লাউডবার্স্ট (মেঘভাঙা বৃষ্টি)-এর পর সৃষ্ট বিপর্যয় মোকাবিলায় প্রশাসন গুরুত্বপূর্ণ সহায়তা পেয়েছে। বিশেষ করে, স্থানীয় যুব স্বেচ্ছাসেবকদের ভূয়সী প্রশংসা করে পুলিশ সুপার বলেন, তাঁরা দুর্গত এলাকায় জরুরি ত্রাণসামগ্রী, খাদ্য, পানীয় জল ও চিকিৎসা-সামগ্রী বিতরণের পাশাপাশি পরিবহণ ও ত্রাণ বণ্টনের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

পুলিশ সুপার অঙ্গদ মেহতা জানান, দুর্যোগের পর প্রথম দুদিন ছিল সবচেয়ে কঠিন। ব্যাপকভাবে রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়া, আবাসন ও অন্যান্য পরিকাঠামোর ক্ষয়ক্ষতি উদ্ধার ও ত্রাণকাজকে মারাত্মকভাবে ব্যাহত করেছিল।

তিনি আরও জানান, মেঘভাঙা বৃষ্টির পর অতিরিক্ত জল নিষ্কাশনের জন্য নিপকো (নর্থ-ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেড) বাঁধের সবকটি গেট টানা দুদিন খোলা রাখা হয়েছিল। ফলে নদীর নিম্নপ্রবাহে জলের স্রোত অত্যন্ত তীব্র হয়ে ওঠে, যা উদ্ধার অভিযানকে আরও জটিল করে তুলেছিল।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande