শিবপুরের প্রাক্তন বিধায়কের গোডাউনে ত্রাণসামগ্রী উদ্ধারের অভিযোগ, উত্তেজনা
কলকাতা, ৪ জুলাই (হি. স.) : হাওড়ার বালিটিকুরি বাজার এলাকায় প্রাক্তন বিধায়ক মনোজ তেওয়ারির তিনটি গোডাউন থেকে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী উদ্ধারের অভিযোগকে ঘিরে শনিবার সকালে উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, ওই গোডাউনগুলি থেকে ত্রিপ
শিবপুরের প্রাক্তন বিধায়কের গোডাউনে ত্রাণসামগ্রী উদ্ধারের অভিযোগ, উত্তেজনা


কলকাতা, ৪ জুলাই (হি. স.) : হাওড়ার বালিটিকুরি বাজার এলাকায় প্রাক্তন বিধায়ক মনোজ তেওয়ারির তিনটি গোডাউন থেকে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী উদ্ধারের অভিযোগকে ঘিরে শনিবার সকালে উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, ওই গোডাউনগুলি থেকে ত্রিপল, কম্বল-সহ বিভিন্ন ধরনের ত্রাণসামগ্রী উদ্ধার হয়েছে। পাশাপাশি কিছু ব্যক্তিগত নথি, যেমন আধার কার্ড, প্যান কার্ড এবং সম্পত্তি-সংক্রান্ত কাগজপত্রও মিলেছে বলে তাঁদের দাবি।স্থানীয়দের একাংশ সকালে মনোজ তেওয়ারির বালিটিকুড়ির অফিসে গিয়ে বিক্ষোভ দেখান। অভিযোগ, তালা ভেঙে ভিতরে ঢোকার পরেই বিভিন্ন সামগ্রী দেখতে পান তাঁরা। একই সঙ্গে অফিস-সংলগ্ন নেতাজি বালক সংঘ ক্লাব থেকেও ত্রাণসামগ্রী উদ্ধারের অভিযোগ ওঠে। এলাকাবাসীর একাংশের দাবি, ক্লাবটির সঙ্গে মনোজ তেওয়ারির ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে।

এলাকার কয়েক জন ব্যবসায়ীর অভিযোগ, অতীতে রক্তদান শিবিরের নামে তাঁদের কাছ থেকে অর্থ দাবি করা হত। তবে এই সমস্ত অভিযোগের স্বপক্ষে স্বাধীনভাবে কোনও সরকারি বা প্রশাসনিক নিশ্চিতকরণ মেলেনি। অভিযোগ প্রসঙ্গে মনোজ তেওয়ারি বা সংশ্লিষ্ট অন্যদের প্রতিক্রিয়াও এখনও পাওয়া যায়নি।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande