
কলকাতা, ৪ জুলাই (হি.স.): জনতার দরবার কর্মসূচির মাধ্যমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শনিবার ফের সাধারণ মানুষের অভাব ও অভিযোগ শুনলেন। মানুষের মনের কথা শুনে দিয়েছেন সমাধানের আশ্বাস।
মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে জানিয়েছেন, জনগণের সেবা ও তাঁদের সমস্যার সমাধানই সর্বোচ্চ অগ্রাধিকার।
শনিবার সল্টলেকে রাজ্য বিজেপির কার্যালয়ে 'জনতার দরবার'-এ উপস্থিত থেকে সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনেন মুখ্যমন্ত্রী। তাঁদের প্রতিটি সমস্যার যথাযথ সমাধানের আশ্বাস দেন। মুখ্যমন্ত্রী জানান, মানুষের বিশ্বাস ও আস্থাই আমাদের কাজ করার সবচেয়ে বড় শক্তি। মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিন উত্তর ২৪ পরগণার গোবরডাঙায় খুন হওয়া প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের পরিবারের সদস্যরা দেখা করেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পর বরুণের দিদি আশাপ্রকাশ করে জানান, ভাইয়ের খুনের এবার বিচার হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ