
মির্জাপুর, ৪ জুলাই (হি.স.): উত্তর প্রদেশের মির্জাপুর জেলার কাটরা কোতোয়ালি এলাকার বরৌধা কাছারে রেল ওভারব্রিজের নিচে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে । খবর পেয়ে পুলিশ মৃতদেহটি হেফাজতে নিয়েছে এবং ব্যক্তিটিকে শনাক্ত করার জন্য আরও তদন্ত শুরু করেছে।
এক পুলিশ আধিকারিক সূত্রে জানা গেছে, শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা রেল ওভারব্রিজের নিচে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখলে পুলিশকে খবর দেন । পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন করে মৃতদেহটি নিজেদের হেফাজতে নেয় এবং ব্যক্তিটিকে শনাক্ত করার প্রচেষ্টা শুরু করে।পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে । মৃত ব্যক্তিকে শনাক্ত করার প্রচেষ্টা চলছে । ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন