ন্যায়ের জন্য দীর্ঘ ১৪ বছরের অপেক্ষা, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বরুণ বিশ্বাসের দাদা ও দিদি
কলকাতা, ৪ জুলাই (হি.স.): এক-দুই বছর নয়, দীর্ঘ ১৪ বছরের অপেক্ষা। গোবরডাঙা স্টেশন চত্বরে সমাজ-বিরোধীদের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে ওঠা শিক্ষক বরুণ বিশ্বাসকে প্রকাশ্যে গুলি করে খুন করা হয়। সেই ঘটনার এত বছর পরও বিচার না মেলায়, শনিবার মুখ্যমন্ত্
ন্যায়ের জন্য দীর্ঘ ১৪ বছরের অপেক্ষা, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বরুণ বিশ্বাসের দাদা ও দিদি


কলকাতা, ৪ জুলাই (হি.স.): এক-দুই বছর নয়, দীর্ঘ ১৪ বছরের অপেক্ষা। গোবরডাঙা স্টেশন চত্বরে সমাজ-বিরোধীদের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে ওঠা শিক্ষক বরুণ বিশ্বাসকে প্রকাশ্যে গুলি করে খুন করা হয়। সেই ঘটনার এত বছর পরও বিচার না মেলায়, শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবারে এসে নতুন করে তদন্ত এবং ন্যায়বিচারের আবেদন জানালেন বরুণ বিশ্বাসের দাদা অসিত বিশ্বাস ও দিদি প্রমিলা রায় বিশ্বাস।

সল্টলেকে বিজেপির রাজ্য দফতরে অনুষ্ঠিত জনতার দরবারে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁদের সরাসরি কথা হয়। পরিবারের বক্তব্য মন দিয়ে শোনেন মুখ্যমন্ত্রী এবং নির্দিষ্ট একটি বিশেষ তদন্তকারী দল গঠন করে গোটা ঘটনার নতুন করে তদন্তের আশ্বাস দেন বলে জানান বরুণ বিশ্বাসের দাদা।

দীর্ঘদিনের হতাশার পর এই আশ্বাসে আশার আলো দেখছেন তাঁরা। পরিবারের অভিযোগ, বরুণ বিশ্বাস খুনের ঘটনায় তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম উঠে এসেছিল। তাঁদের দাবি, তাঁর নেতৃত্বেই ১০০ থেকে ১৫০ জনের একটি দল হামলা চালিয়ে বরুণ বিশ্বাসকে খুন করে। যদিও ঘটনায় ৯ জন গ্রেফতার হয়েছিল, পরিবারের অভিযোগ—প্রকৃত দোষীদের অনেকেই আইনের আওতার বাইরে থেকে গিয়েছে। তাই এতদিনের তদন্তকে তাঁরা প্রহসন বলেই মনে করেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande