স্বামী বিবেকানন্দের মহাপ্রয়াণ দিবস ও অরণ্য সপ্তাহ পালন কামারপুকুরে
আরামবাগ , ৪জুলাই (হি.স.): স্বামী বিবেকানন্দের মহাপ্রয়াণ দিবস পালন এবং অরণ্য সপ্তাহ উদযাপন উপলক্ষে শনিবার গোঘাটের কামারপুকুর চটি এলাকায় এক সামাজিক ও পরিবেশ সচেতনতা মূলক অনুষ্ঠানের আয়োজন করে কামারপুকুর যুব দিশা। অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণের বার্তা
যুবদীশার উদ্যোগে চারা গাছ


আরামবাগ , ৪জুলাই (হি.স.): স্বামী বিবেকানন্দের মহাপ্রয়াণ দিবস পালন এবং অরণ্য সপ্তাহ উদযাপন উপলক্ষে শনিবার গোঘাটের কামারপুকুর চটি এলাকায় এক সামাজিক ও পরিবেশ সচেতনতা মূলক অনুষ্ঠানের আয়োজন করে কামারপুকুর যুব দিশা।

অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে এলাকার বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের হাতে প্রায় ৩০০টি চারা গাছ তুলে দেওয়া হয়। পাশাপাশি যুব সমাজকে খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করতে এলাকার বেশ কয়েকটি ক্লাবের সদস্যদের হাতে ফুটবলও তুলে দেন উদ্যোক্তারা।

আয়োজকদের বক্তব্য, স্বামী বিবেকানন্দের আদর্শ ছিল যুবশক্তিকে সমাজ গঠনের কাজে এগিয়ে নিয়ে যাওয়া। সেই আদর্শকে সামনে রেখেই একদিকে পরিবেশ রক্ষার বার্তা, অন্যদিকে খেলাধুলার মাধ্যমে সুস্থ সমাজ গঠনের লক্ষ্য নিয়ে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যক্তি, সমাজকর্মী, বিভিন্ন ক্লাবের সদস্য ও বহু সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। আয়োজকদের এই উদ্যোগকে এলাকার বাসিন্দারা সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande