নিম্নচাপের প্রভাবে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে, জারি সতর্কতা
কলকাতা, ৪ জুলাই (হি.স.): বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে গিয়েছে ইতিমধ্যেই। তার প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে চলেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। ৬টি জেলায় জারি করা হয়েছে ক
মৌসুমি বায়ু সক্রিয়, বৃষ্টির অনুকূল পরিবেশ দক্ষিণবঙ্গে


কলকাতা, ৪ জুলাই (হি.স.): বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে গিয়েছে ইতিমধ্যেই। তার প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে চলেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। ৬টি জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। অন্য দিকে, উত্তরবঙ্গে বৃষ্টি তুলনামূলক কমেছে। তবে দার্জিলিং, কালিম্পঙে কিছু দিনের মধ্যে ফের শুরু হতে পারে ভারী বর্ষণ।

আগামী সোমবার পর্যন্ত কলকাতায় ঝড়-বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া। বুধবার ও বৃহস্পতিবারও এই সতর্কতা জারি করা হয়েছে। মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও সারা সপ্তাহ ধরে প্রতি দিনই ঝড়বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর ওড়িশা উপকূলের সমুদ্রে সোমবার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইবে। হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার। এই সময়ের মধ্যে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির দাপট আগের চেয়ে কমেছে। আপাতত উত্তরের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে আগামী মঙ্গলবার থেকে ফের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের বিস্তীর্ণ অংশেও।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande