তারাতলা বিপর্যয়ে উদ্ধারকারীদের সংবর্ধনা দিলেন শুভেন্দু অধিকারী, জানালেন কুর্নিশ
কলকাতা, ৪ জুলাই (হি. স.): তারাতলা বিপর্যয়ে সাহসিকতার সঙ্গে ১৭ জনের প্রাণ বাঁচানোর জন্য উদ্ধারকারীদের বিশেষ সংবর্ধনা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার আলিপুরের বডিগার্ড লাইনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি উদ্ধারকারী দলের সদস্যদের হাতে এ
শুভেন্দু অধিকারী


কলকাতা, ৪ জুলাই (হি. স.): তারাতলা বিপর্যয়ে সাহসিকতার সঙ্গে ১৭ জনের প্রাণ বাঁচানোর জন্য উদ্ধারকারীদের বিশেষ সংবর্ধনা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার আলিপুরের বডিগার্ড লাইনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি উদ্ধারকারী দলের সদস্যদের হাতে এই সম্মান তুলে দেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী উদ্ধারকারীদের সাহসিকতা ও পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “আপনাদের এই নিঃস্বার্থ সেবার জন্য পশ্চিমবঙ্গবাসীর পক্ষ থেকে আপনাদের স্যালুট জানাই। আপনাদের তৎপরতা এবং অদম্য সাহসের জন্যই আজ ১৭টি মূল্যবান জীবন বাঁচানো সম্ভব হয়েছে।”

মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ এবং প্রশংসাবাক্য উপস্থিত সকলের প্রশংসা কুড়িয়েছে। বিপর্যয়ের সময়ে উদ্ধারকারীদের এই অসামান্য ভূমিকার স্বীকৃতি হিসেবে আজকের এই অনুষ্ঠানটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande