ভয়াবহ বাস দুর্ঘটনা খানাকুলে
আরামবাগ , ৪জুলাই (হি.স.): খানাকুলে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রিবাহী বাসের দুর্ঘটনা, আহত প্রায় ৩০ আজ শনিবার দুপুরে তারকেশ্বর থেকে খানাকুলের গণেশপুরগামী একটি যাত্রিবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একাধিক দোকানে ধাক্কা মারার পর বিদ্যুতের
খানাকুলে বাস দুর্ঘটনা


আরামবাগ , ৪জুলাই (হি.স.): খানাকুলে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রিবাহী বাসের দুর্ঘটনা, আহত প্রায় ৩০

আজ শনিবার দুপুরে তারকেশ্বর থেকে খানাকুলের গণেশপুরগামী একটি যাত্রিবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একাধিক দোকানে ধাক্কা মারার পর বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা দেয়। ঘটনায় বাসে থাকা প্রায় ৩০ জন যাত্রী আহত হন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, শনিবার দুপুরে খানাকুলের শ্রীরামপুর এলাকায় পৌঁছতেই বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর রাস্তার পাশে থাকা চারটি দোকানে ধাক্কা মেরে শেষ পর্যন্ত একটি বিদ্যুতের খুঁটিতে গিয়ে আটকে যায়। দুর্ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে নেমে আহত যাত্রীদের বাস থেকে বের করে খানাকুল গ্রামীণ হাসপাতালে পাঠান। আহতদের চিকিৎসা চলছে বলে জানা গেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খানাকুল থানার পুলিশ। পুলিশ বাসটিকে উদ্ধার করে এবং প্রাথমিক তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই অভিযুক্ত বাসচালককে আটক করা হয়েছে। কী কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande