দিল্লিতে দুই গুদামে ভয়াবহ আগুন, ৮ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
নয়াদিল্লি, ৫ জুলাই (হি.স.) : দক্ষিণ দিল্লির চন্দন হোলা এলাকায় শনিবার গভীর রাতে প্রদর্শনীর সামগ্রী মজুত থাকা দুটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অল্প সময়ের মধ্যেই আগুন প্রায় দুই একর এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকলের প্রায় ৩০টি
চন্দন হোলায় প্রদর্শনীর সামগ্রীর দুই গুদামে ভয়াবহ আগুন, সাড়ে চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে দমকল


নয়াদিল্লি, ৫ জুলাই (হি.স.) : দক্ষিণ দিল্লির চন্দন হোলা এলাকায় শনিবার গভীর রাতে প্রদর্শনীর সামগ্রী মজুত থাকা দুটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অল্প সময়ের মধ্যেই আগুন প্রায় দুই একর এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকলের প্রায় ৩০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। ঘটনায় কোনও হতাহতের খবর নেই। তবে কয়েক লক্ষ টাকার সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে।

রবিবার দমকল সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত ২টা ১১ মিনিট নাগাদ চন্দন হোলায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (পিএনবি) কাছে একটি গুদামে আগুন লাগার খবর আসে। প্রথমে দুটি ওয়াটার টেন্ডার ও দুটি ওয়াটার বাউজার পাঠানো হলেও আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় অতিরিক্ত দমকল ইঞ্জিন মোতায়েন করা হয়। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় প্রথমে আগুনকে 'মেক-৪' এবং পরে 'মেক-৬' হিসেবে ঘোষণা করা হয়।

দমকল আধিকারিক মনীশ শেরাওয়াত জানান, প্রায় ৫,০০০ বর্গগজ এলাকাজুড়ে এই অগ্নিকাণ্ড ঘটে। আগুনের তীব্রতা অত্যন্ত বেশি ছিল। ঘটনাস্থলে মোট প্রায় ৩০টি দমকল ইঞ্জিন মোতায়েন করা হয়। এটি মাঝারি মাত্রার অগ্নিকাণ্ড হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি জানান, ঘটনায় কোনও হতাহতের খবর নেই। আগুন লাগার প্রকৃত কারণ তদন্তের পরই স্পষ্ট হবে। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীর প্রায় আট ঘণ্টা সময় লাগে।

দমকলের আধিকারিকরা জানান, প্রদর্শনীর বিভিন্ন সামগ্রী ভর্তি দুটি টিনশেডের গুদামে আগুন লাগে। তীব্র তাপের কারণে টিনশেড ভেঙে পড়ায় আগুন নেভানোর কাজে ব্যাপক সমস্যা তৈরি হয়। পরে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এলেও দীর্ঘ সময় ধরে 'কুলিং অপারেশন' চালানো হয়।

প্রাথমিক তদন্তে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। দমকল ও সংশ্লিষ্ট সংস্থাগুলি ঘটনার তদন্ত শুরু করেছে।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande