১১৬ বছর বয়সে পায়ে হেঁটে তিরুমলায়, বৃদ্ধার ভক্তিভাবের প্রশংসায় অন্ধ্রের মুখ্যমন্ত্রী
বিজয়ওয়াড়া, ৫ জুলাই (হি.স.) : কর্নাটকের ১১৬ বছর বয়সি এক বৃদ্ধার তিরুমলায় পায়ে হেঁটে পৌঁছে শ্রী ভেঙ্কটেশ্বর স্বামীর দর্শন করার ঘটনা প্রশংসায় ভাসছে। তাঁর এই অসাধারণ ভক্তি ও মানসিক শক্তির ভূয়সী প্রশংসা করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্
১১৬ বছর বয়সে পায়ে হেঁটে তিরুমলায়, বৃদ্ধার ভক্তিভাবের প্রশংসায় অন্ধ্রের মুখ্যমন্ত্রী


বিজয়ওয়াড়া, ৫ জুলাই (হি.স.) : কর্নাটকের ১১৬ বছর বয়সি এক বৃদ্ধার তিরুমলায় পায়ে হেঁটে পৌঁছে শ্রী ভেঙ্কটেশ্বর স্বামীর দর্শন করার ঘটনা প্রশংসায় ভাসছে। তাঁর এই অসাধারণ ভক্তি ও মানসিক শক্তির ভূয়সী প্রশংসা করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু।

সমাজমাধ্যমে ওই বৃদ্ধার তিরুমলায় পদযাত্রার একটি ভিডিও শেয়ার করে মুখ্যমন্ত্রী লেখেন, বিশুদ্ধ ভক্তির কাছে বয়স সত্যিই শুধু একটি সংখ্যা। কর্নাটকের ১১৬ বছর বয়সি এই ঠাকুমা পায়ে হেঁটে তিরুমলায় উঠে ভগবান ভেঙ্কটেশ্বর স্বামীর দর্শন করেছেন। তাঁর সারাজীবনের বিশ্বাস ও ভক্তির পথে পরিবারের সদস্যদের পাশে থাকতে দেখে সত্যিই মুগ্ধ। এই ঘটনা সকলের জন্য অনুপ্রেরণাদায়ক।

জানা গিয়েছে, পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘ পথ অতিক্রম করে ওই বৃদ্ধা তিরুমলায় পৌঁছে মন্দিরে পুজো দেন। তাঁর অদম্য ইচ্ছাশক্তি ও ধর্মবিশ্বাসের এই নজির সমাজমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। বহু নেটিজেন তাঁর অধ্যবসায় ও ভক্তির প্রশংসা করেছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande