আরামবাগে স্বামী প্রদীপ্তানন্দ জি মহারাজ
আরামবাগ , ৫ জুলাই (হি.স.): আরামবাগে ভারতী সম্মেলনে যোগ দিলেন স্বামী প্রদীপ্তানন্দ (কার্তিক মহারাজ) রবিবার হুগলির আরামবাগ হাই স্কুলের মাঠে অনুষ্ঠিত ভারতী সম্মেলনে যোগ দেন স্বামী প্রদীপ্তানন্দ, যিনি কার্তিক মহারাজ নামেও পরিচিত। জানা যায়, সম্মেলন উপ
মঞ্চে বক্তব্য রাখছেন কার্তিক মহারাজ


আরামবাগ , ৫ জুলাই (হি.স.): আরামবাগে ভারতী সম্মেলনে যোগ দিলেন স্বামী প্রদীপ্তানন্দ (কার্তিক মহারাজ) রবিবার হুগলির আরামবাগ হাই স্কুলের মাঠে অনুষ্ঠিত ভারতী সম্মেলনে যোগ দেন স্বামী প্রদীপ্তানন্দ, যিনি কার্তিক মহারাজ নামেও পরিচিত।

জানা যায়, সম্মেলন উপলক্ষে আরামবাগ শহরে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। সেই শোভাযাত্রায় অংশগ্রহণের উদ্দেশ্যেই আরামবাগে উপস্থিত হন কার্তিক মহারাজ। তবে আকস্মিক প্রাকৃতিক দুর্যোগ ও প্রতিকূল আবহাওয়ার কারণে শোভাযাত্রা বাতিল করতে বাধ্য হন আয়োজকেরা।

পরবর্তীতে সম্মেলনের মূল মঞ্চ থেকেই উপস্থিত জনতার উদ্দেশে বক্তব্য রাখেন স্বামী প্রদীপ্তানন্দ। তাঁর বক্তব্যে তিনি হিন্দু ধর্মের আদর্শ, ঐতিহ্য ও মূল্যবোধের গুরুত্ব তুলে ধরেন এবং হিন্দু ধর্মের মর্যাদা ও সংস্কৃতি রক্ষায় সকলকে সচেতন থাকার আহ্বান জানান। তাঁর বক্তব্য মনোযোগ সহকারে শোনেন উপস্থিত দর্শক ও ভক্তরা।

সম্মেলনে বিভিন্ন প্রান্ত থেকে আগত ধর্মপ্রাণ মানুষ ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande