সোমবার অমিত শাহের কলকাতা সফর, রয়েছে একাধিক কর্মসূচি
কলকাতা, ৫ জুলাই (হি. স.) : ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫-তম জন্মবার্ষিকী উদযাপনকে ঘিরে একাধিক কর্মসূচি নিয়েছে বিজেপি। সোমবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ঝটিকা সফরে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
সোমবার অমিত শাহের কলকাতা সফর, রয়েছে একাধিক কর্মসূচি


কলকাতা, ৫ জুলাই (হি. স.) : ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫-তম জন্মবার্ষিকী উদযাপনকে ঘিরে একাধিক কর্মসূচি নিয়েছে বিজেপি। সোমবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ঝটিকা সফরে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সফরসূচি অনুযায়ী সেখানে রয়েছে তিনটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। বিজেপি'র তরফে জানা গেছে, অমিত শাহ ভবানীপুরে শ্যামাপ্রসাদের ভিটেতে শ্রদ্ধা অর্পণ করবেন| তিনি যাবেন ইকো পার্কেও। নিউটাউনের ইকো পার্কে শ্যামাপ্রসাদের ১২৫ ফুট মূর্তি তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে| তারই ভিত্তিপ্রস্তর স্থাপন হবে অমিত শাহের হাত ধরে। এরপর বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে শ্যামাপ্রসাদের জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানেও যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande