নাবালিকার দেহ উদ্ধার; সূর্যপুরে ট্রেন অবরোধ, দুর্ভোগে যাত্রীরা
কলকাতা, ৫ জুলাই (হি.স.): রবিবাসরীয় ছুটির দিনে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন অবরোধ। রবিবার নামখানা লাইনের সূর্যপুর স্টেশনে অবরোধ করা হয়। অবরোধের জেরে জয়নগর-লক্ষ্মীকান্তপুর-নামখানা লাইনে বন্ধ থাকে ট্রেন চলাচল। যার জেরে এ দিন সমস্যায় পড়তে হয় যাত্রীদের
নাবালিকার দেহ উদ্ধার; সূর্যপুরে ট্রেন অবরোধ, দুর্ভোগে যাত্রীরা


কলকাতা, ৫ জুলাই (হি.স.): রবিবাসরীয় ছুটির দিনে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন অবরোধ। রবিবার নামখানা লাইনের সূর্যপুর স্টেশনে অবরোধ করা হয়। অবরোধের জেরে জয়নগর-লক্ষ্মীকান্তপুর-নামখানা লাইনে বন্ধ থাকে ট্রেন চলাচল। যার জেরে এ দিন সমস্যায় পড়তে হয় যাত্রীদের।

উল্লেখ্য, দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার অন্তর্গত সূর্যহাট এলাকায় রবিবার এক নাবালিকার দেহ উদ্ধার হয়। সেই নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। ঘটনাকে কেন্দ্র করে উত্তাল সূর্যপুর হাট এলাকা।

নাবালিকার দেহ আটকে রেখে স্থানীয়রা জয়নগর-কুলপি রোড অবরোধ করেন। এছাড়াও শিয়ালদহ দক্ষিণ শাখায় নামখানা লাইনে সূর্যপুর স্টেশনে অবরোধ করেন। এর ফলে নামখানা লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। এই ঘটনায় স্থানীয় এক অভিযুক্তকে পিটিয়ে মারা হয় বলেও অভিযোগ। মৃত ব্যক্তির নাম ইন্দ্র তাঁতি (২৪)। ঘটনাস্থলে গিয়েছেন বারুইপুর পুলিশ জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয় বলেও অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande