উত্তরাখণ্ডের একাধিক এলাকায় ভারী বৃষ্টির সতর্কতা
দেহরাদূন, ৫ জুলাই (হি.স.): রবিবার সকাল থেকেই উত্তরাখণ্ডের দেহরাদূন-সহ রাজ্যের বিভিন্ন অংশে বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দফতর রাজ্যের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। এদিন আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, রাজ্যের অধিক
উত্তরাখণ্ডের একাধিক এলাকায় ভারী বৃষ্টির সতর্কতা


দেহরাদূন, ৫ জুলাই (হি.স.): রবিবার সকাল থেকেই উত্তরাখণ্ডের দেহরাদূন-সহ রাজ্যের বিভিন্ন অংশে বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দফতর রাজ্যের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। এদিন আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, রাজ্যের অধিকাংশ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চামোলি, নৈনিতাল এবং বাগেশ্বর জেলার কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও দেহরাদুন, উত্তরকাশী, রুদ্রপ্রয়াগ, চম্পাবত, উধমসিং নগর, আলমোড়া এবং পিথোরাগড় জেলার বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। পার্বত্য অঞ্চলগুলির কিছু জায়গায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande